advertisement

Howrah News: চাপ বাড়ছে, কমছে লাভের পরিমাণ! চরম সমস্যায় রাজ্যের সুরা ব্যবসায়ীরা, কেন এমন অবস্থা জানুন

Last Updated:

Howrah News: বাইরে থেকে দেখে সুরা ব্যবসায় লাভের পরিমাণ অনেক বেশি মনে হলেও, আদতে তেমনটা নয় বলে দাবি ব্যবসায়ীদের। একাধিক সমস্যায় জর্জরিত তাঁরা। হাওড়ায় রাজ্যব্যাপী সুরা ব্যবসায়ী সম্মেলনে কী কী বিষয় উঠে এল জানুন।

হাওড়ায় রাজ্যব্যাপী সুরা ব্যবসায়ী সম্মেলন
হাওড়ায় রাজ্যব্যাপী সুরা ব্যবসায়ী সম্মেলন
হাওড়া, রাকেশ মাইতিঃ চরম সমস্যার মুখে পড়েছেন সুরা ব্যবসায়ীরা। ব্যবসায় ক্রমাগত চাপ বাড়ছে, অথচ আশঙ্কাজনক হারে কমছে লাভের পরিমাণ। ব্যবসায়ীদের দাবি, লভ্যাংশ কমতে কমতে বর্তমানে তাঁদের অবস্থা মুদি ও জুতোর ব্যবসায়ীদের থেকেও খারাপের দিকে পৌঁছেছে। হাওড়ায় অনুষ্ঠিত রাজ্যব্যাপী সুরা ব্যবসায়ী সম্মেলনে এই উদ্বেগজনক চিত্র উঠে আসে।
সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা একযোগে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। এক ব্যবসায়ী জানান, আগে ব্যবসা থেকে সহজেই সংসার চলত, এখন সেই ব্যবসায় দোকান ভাড়া, কর্মচারীদের বেতন ও অন্যান্য খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তাঁর কথায়, লাভ তো দূরের কথা, অনেক সময় মূলধন তুলতেও সমস্যা দেখা দিচ্ছে।
আরও পড়ুনঃ বেহালা চৌরাস্তা ক্রসিং থেকে জোকা! ডায়মন্ড হারবার রোডের এই ৪ কিমি নিয়ে বাড়ছে উদ্বেগ, কেন জানুন
সম্মেলনে উপস্থিত আরেক সুরা ব্যবসায়ীর বক্তব্য, কর বৃদ্ধি, লাইসেন্স সংক্রান্ত জটিলতা এবং বাজারে ব্যবসায়ী বৃদ্ধির ফলে বিক্রি কমে যাওয়ায় ব্যবসা চালানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে। তিনি বলেন, সরকারের তরফে দ্রুত সহায়তা ও নীতিগত পরিবর্তন না হলে বহু ছোট ও মাঝারি সুরা ব্যবসায়ী বাধ্য হয়ে ব্যবসা গুটিয়ে নিতে পারেন।
advertisement
advertisement
ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে কর কাঠামো সরলীকরণ, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং ব্যবসা টিকিয়ে রাখতে কার্যকর সরকারি সহায়তার ব্যবস্থা করা হোক। নাহলে আগামী দিনে সুরা ব্যবসার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে বলেই তাঁদের আশঙ্কা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে ব্যবসায়ী তথা সংগঠন সহকারী সম্পাদক মিহির চক্রবর্তী জানান, যখন ডিস্ট্রিবিউটর আন্ডারে ছিল, সেই সময় লভ্যাংশ ১৫-১৭ শতাংশ ছিল। বর্তমানে তা কমে ২.৫-৩ এবং সিএস-এর ক্ষেত্রে সামান্য বেশি। এদিকে বাইরে থেকে সাধারণ মানুষের ধারণা, এই ব্যবসায় লাভের পরিমাণ অসম্ভব বেশি। কিন্তু বর্তমানে ব্যবসায়ীদের অবস্থা মোটেও ভাল নয়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: চাপ বাড়ছে, কমছে লাভের পরিমাণ! চরম সমস্যায় রাজ্যের সুরা ব্যবসায়ীরা, কেন এমন অবস্থা জানুন
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement