advertisement

illicit Affair: স্বামীর বাইরে থাকার সুযোগে পরকীয়ায় মাতলেন গৃহবধূ! রাতভর চলল প্রেম, সকাল হতেই যা সর্বনাশ হল

Last Updated:

North 24 Parganas illicit Affair: স্বামীর বাইরে থাকার সুযোগে পাশের গ্রামের যুবকের সঙ্গে পরকীয়া। গাছের গায়ে এক গৃহবধূ ও তার প্রেমিক যুবককে বেঁধে রাখল গ্রামবাসী। চলল চরম হেনস্থা। উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার অন্তর্গত মটবাড়ি এলাকার ঘটনা।

পরকীয়া প্রতিকি ছবি
পরকীয়া প্রতিকি ছবি
ন্যাজাট, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহা: পরকীয়া ধরে ফেলে গাছের গায়ে এক গৃহবধূ ও তার প্রেমিক যুবককে বেঁধে রাখল গ্রামবাসী। চলল চরম হেনস্থা। দু’জনকে বেঁধে ঘোরানো হল গোটা গ্রাম। উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার অন্তর্গত মটবাড়ি এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মঠবাড়ি এলাকায় বাড়ি ওই গৃহবধুর এবং যুবকের বাড়ি পাশের গ্রাম মাঝেরপাড়া এলাকায়। গৃহবধূ স্বামী কর্মসূত্রে অধিকাংশ সময় বাইরে থাকেন। আর সেই সুযোগেই পাশের গ্রামের যুবকের সঙ্গে একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল ওই মহিলার। বহুদিন ধরেই চলছিল বিবাহ বহির্ভূত এই সম্পর্ক।
আরও পড়ুনঃ ওভারটেক করতে গিয়ে বিপত্তি! বেলডাঙ্গায় দুর্ঘটনার কবলে কলকাতা থেকে শিলিগুড়িগামী বাস, মৃত ১
মঙ্গলবার রাতে মহিলার স্বামী বাড়িতে না থাকায় ওই যুবক তার বাড়িতে আসেন। সারারাত থাকেন। ভোরে গ্রামের লোক বুঝতে পেরে ওই যুবককে এবং ওই গৃহবধূকে ঘর থেকে বের করে গ্রামের মধ্যে গাছের গায়ে বেঁধে রাখেন। যুবককে মারধর করে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সবজি ব্যবসার আড়ালে অবৈধ কারবার! হোটেলের ঘরই নিষিদ্ধ আড্ডা, পুলিশ হানা দিতেই সব পর্দা ফাঁস, গ্রেফতার ৫ যুবক
শুধু তাই নয়, ওই যুবক এবং ওই গৃহবধূকে বিয়ে করতে হবে এমনই প্রস্তাব দেয় গ্রামের মানুষ। ঘটনা ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা। এখনও ঘটনাস্থলে পৌঁছায়নি পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
illicit Affair: স্বামীর বাইরে থাকার সুযোগে পরকীয়ায় মাতলেন গৃহবধূ! রাতভর চলল প্রেম, সকাল হতেই যা সর্বনাশ হল
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement