advertisement

Hooghly News: খিদের জ্বালায় কাঁদছিল একরত্তি মেয়ে, রাগের মাথায় এক চড়েই সব শেষ! এক দশক পরে যাবজ্জীবন সাজা হল বাবার

Last Updated:

Hooghly News: খিদের জ্বালায় কাঁদতে থাকা পাঁচ বছরের মেয়েকে এক চড়ে শেষ করে দিয়েছিলেন বাবা। পুঁতে দিয়েছিলেন পরিত্যক্ত জায়গায়। সেই ঘটনায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
চুঁচুড়া, হুগলি, সোমনাথ ঘোষ: এক চড়ে মেরে ফেলে দেহ লোপাট করেছিল বাবা। ১০ বছর পর সেই ঘটনায় যাবজ্জীবন সাজা হল অভিযুক্ত জুটমিল শ্রমিকের। ২০১৬ সালের ৫ অক্টোবরের ঘটনা। মগড়া চক বাঁশবেড়িয়া নিমতলার বাসিন্দা পেশায় জুটমিল শ্রমিক রবি শংকর তার পাঁচ বছরের মেয়েকে খুন করে স্থানীয় পরিত্যক্ত কারখানার মধ্যে পুঁতে দিয়েছিল। পরে ঘটনার কথা জানতে পেরে নিখোঁজ বালিকার সন্ধান শুরু করে পুলিশ। তদন্তে রবি শংকরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার কথা স্বীকার করে।
উল্লেখ্য, রবি শংকরের দুই সন্তান। তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে রাজস্থান চলে গিয়েছিলেন। বাড়িতে দুই বাচ্চাকে রেখে জুটমিলে কাজে যেতেন শ্রমিক রবি শংকর। সারাদিন খেয়ে না খেয়ে অবহেলায় কাটত দুই শিশুর। জানা যায়, ঘটনার দিন রাত নটা নাগাদ রবি শংকর কাজ থেকে বাড়ি ফিরতেই খিদের জ্বালায় কান্নাকাটি করতে থাকে দুই শিশু। রাগের মাথায় অভিযুক্ত এক চড় মারে মেয়েকে। ঘরেই মারা যায় শিশুটি। তাকে স্থানীয় গ্লাস কারখানা, যেটি বন্ধ হয়ে পরেছিল, সেখানে নিয়ে গিয়ে পুঁতে দেওয়া হয়। ঘটনা জানতে পেরে প্রতিবেশী মনোজ সাউ খুনের অভিযোগ দায়ের করেন মগড়া থানায়।
advertisement
advertisement
পুলিশ রবি শংকরের বিরুদ্ধে ৩০২,২০১,৩৪ ধারায় মামলা রুজু করে। ঘটনার তদন্তকারী অফিসার ছিলেন সুন্দর গোপাল মুখোপাধ্যায়। পুলিশি তদন্তের পর ৩০৪ ও ২০১ ধারায় চার্জশিট দাখিল হয় আদালতে। মামলা চলাকালীন ১১ জন সাক্ষ্য গ্রহন হয়। এরপর ২ ফেব্রুয়ারি অভিযুক্ত রবি শংকরকে দোষী সাব্যস্ত করে আদালত। চুঁচুড়া আদালতের মুখ্য সরকারি আইনজীবী শংকর গাঙ্গুলী বলেন, তদন্তকারী অফিসার খুব ভাল তদন্ত করেছেন।
advertisement
মাটি খুঁড়ে মৃতদেহ তোলার সময় উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট সমীরন ভট্টাচার্য। মামলা চলাকালীন তিনি অন্যত্র বদলি হয়েছিলেন। তিনি এসেও সাক্ষী দিয়েছেন। তার সাক্ষীর ভিত্তিতেই মামলা দাঁড়িয়েছে। যদিও অভিযুক্ত পাঁচ বছর জেল খাটার পর জামিন পেয়েছিলেন। তারপর অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রিন্টু সুর বুধবার মামলার সাজা ঘোষনা করেন। দোষী রবি শংকরকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা শোনান। ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাদন্ডের নির্দেশ দিয়েন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Hooghly News: খিদের জ্বালায় কাঁদছিল একরত্তি মেয়ে, রাগের মাথায় এক চড়েই সব শেষ! এক দশক পরে যাবজ্জীবন সাজা হল বাবার
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement