advertisement

North Dinajpur News: ডিজিটাল ফাঁদে পা দিয়ে কোটি কোটি টাকা হারিয়েছিল মানুষ, সাইবার পুলিশের দাপটে ফিরল স্বস্তির হাসি

Last Updated:

North Dinajpur News: উত্তর দিনাজপুর পুলিশের সাইবার ক্রাইম বিভাগের বড় সাফল্য। ২০২৫ সালে নথিভুক্ত ৫৫টি মামলার মধ্যে ৪২টির সমাধান।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
বালুরঘাট, উত্তর দিনাজপুর, অনুপ সান্যাল: অনলাইন ও ডিজিটাল প্রতারণার মামলায় উল্লেখযোগ্য সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা সাইবার ক্রাইম পুলিশ। ২০২৫ সালে নথিভুক্ত ৫৫টি মামলার মধ্যে ৪২টিরই সমাধান হয়েছে ইতিমধ্যে। মোট তিন কোটিরও বেশি টাকা প্রতারণার অভিযোগের মধ্যে এক-তৃতীয়াংশ ফেরত পেয়েছেন মানুষ।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ১ কোটি ৫ লক্ষ টাকা উদ্ধার করে প্রতারিতদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এই মামলাগুলিতে ৩২ জনকে গ্রেফতারও করা হয়েছে। সবমিলিয়ে প্রায় ৩ কোটি টাকার বেশি টাকা প্রতারিতদের ফাঁদে পা দিয়ে হারিয়েছিলেন। সেখানেই পাওয়া গিয়েছে বড় সাফল্য।
advertisement
advertisement
বুধবার জেলা পুলিশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, তদন্তে ৪০টি স্মার্টফোন ও একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। তিনি জানান, ২০২৪ সালের একটি মামলায় প্রতারণার শিকার ব্যক্তিকে ২৫ লক্ষ টাকার মধ্যে ২২ লক্ষ টাকা উদ্ধার করে দেওয়া সম্ভব। যা বড় সাফল্য বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
advertisement
পুলিশের এই সাফল্যে খুশি সাধারণ মানুষ। কারণ বহু সরল মানুষ বিভিন্নভাবে কষ্টার্জিত টাকা হারিয়েছিলেন নিমেষে। কিন্তু পুলিশের তৎপরতার কারণে তার বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়াও প্রতারকদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। তবে সাইবার বিশেষজ্ঞরা এখনও মনে করছেন, মানুষকে আরও সাবধান হতে হবে। নাহলে বিপদ বাড়বে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: ডিজিটাল ফাঁদে পা দিয়ে কোটি কোটি টাকা হারিয়েছিল মানুষ, সাইবার পুলিশের দাপটে ফিরল স্বস্তির হাসি
Next Article
advertisement
PSL মানেই কমেডি ! প্রবল হাওয়ার দাপটে দিশেহারা গ্রাউন্ডসম্যানরা, পিচ কভারের সঙ্গে উড়ে গেলেন তাঁরাও ! ভাইরাল ভিডিও
PSL মানেই কমেডি ! প্রবল হাওয়ার দাপটে দিশেহারা গ্রাউন্ডসম্যানরা, পিচ কভারের সঙ্গে উড়ে গেলেন তাঁরাও !
  • লাহোরের মাঠে কমেডি !

  • পিএসএলের ম্যাচে উড়ে গেলেন গ্রাউন্ডসম্যানরা

  • প্রবল হাওয়ার দাপটে হিমশিম মাঠকর্মীরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement