advertisement

Malda News: দূষণমুক্ত সমাজ গড়তে একজোট ৫৪ স্কুল, শপথ নিল শতাধিক পড়ুয়া! সচেতনতা দেখে মুগ্ধ বিশেষজ্ঞরা

Last Updated:

Malda News: দূষণমুক্ত বায়ু ও সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ সচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিলেন পরিবেশ বিশেষজ্ঞরা।

+
মালদহ

মালদহ কলেজ অডিটোরিয়ামে পরিবেশ বিষয়ক সভা

মালদহ, জিএম মোমিন: দূষণমুক্ত বায়ু ও সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ সচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিলেন পরিবেশ বিশেষজ্ঞরা। সুন্দর ও সবুজ প্রাকৃতিক পরিবেশ গড়ার লক্ষ্যে মালদহ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত হল এক দিবসীয় পরিবেশ বিষয়ক আলোচনা সভা। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের মোট ৫৪টি স্কুলের শতাধিক পড়ুয়া ও পরিবেশপ্রেমীরা অংশগ্রহণ করেন।
পরিবেশ রক্ষার শপথ নিয়ে সকলে দূষণমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেন। আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ দূষণের কারণ এবং তা রোধে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সেই সব বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। পড়ুয়াদের পরিবেশবান্ধব জীবনযাত্রার প্রতি উদ্বুদ্ধ করতে গাছ লাগানো, প্লাস্টিক বর্জন, জল ও বিদ্যুৎ সাশ্রয়, এবং পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
advertisement
advertisement
পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানান, “জলবায়ু পরিবর্তন আজ আর ভবিষ্যতের সমস্যা নয়, এটি বর্তমানের বাস্তব সংকট। অনিয়ন্ত্রিত দূষণ, বৃক্ষনিধন ও জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই পরিস্থিতি‌ মোকাবিলায় ছাত্রছাত্রীদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। ছোট ছোট অভ্যাস বদল করলেই বড় পরিবর্তন সম্ভব।” মালদহ কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য জানান, “শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব হল ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা সম্পর্কে অবগত হয়ে যদি তারা প্রকৃতিকে রক্ষার শপথ নেয়, তাহলে ভবিষ্যতে একটি সবুজ ও সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।” এই আলোচনা সভার মাধ্যমে ‘সবুজ সমাজ’ গঠনের পাঠ নেন কলেজ পড়ুয়া থেকে শুরু করে পরিবেশপ্রেমীরা। আয়োজকদের মতে, দূষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এমন উদ্যোগ আগামী দিনে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: দূষণমুক্ত সমাজ গড়তে একজোট ৫৪ স্কুল, শপথ নিল শতাধিক পড়ুয়া! সচেতনতা দেখে মুগ্ধ বিশেষজ্ঞরা
Next Article
advertisement
WBHS: স্বাস্থ্য প্রকল্পে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! ২ লক্ষ টাকা বাড়ল ক্যাশলেস চিকিৎসার সীমা, কারা পাবেন এই সুবিধা? জেনে নিন
স্বাস্থ্য প্রকল্পে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! ২ লক্ষ টাকা বাড়ল ক্যাশলেস চিকিৎসার সীমা
  • পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (WBHS)–এ বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

  • পেনশনভোগীদের জন্য ২ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সীমা বাড়ানোর ঘোষণা

  • জটিল IPD চিকিৎসার ক্ষেত্রে ২ লক্ষের বেশি খরচ হলেও মিলবে সুবিধা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement