advertisement

Wonder Child: লক্ষ্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, আট বছরের খুদেই জেলার ক্রীড়া জগতের বিস্ময় বালক

Last Updated:

North 24 Parganas News: বয়স মাত্র ৮ বছর ৫ মাস। এত অল্প বয়সেই সাঁতার, দৌড়, সাইক্লিং- সব মিলিয়ে নিজেকে প্রমাণ করে তাক লাগিয়ে দিয়েছে খুদে এই প্রতিভা। ইতিমধ্যেই তার ঝুলিতে জমেছে একাধিক মেডেল ও স্বীকৃতি সম্মান।

+
অভিরাম

অভিরাম ঘোষ

উত্তর ২৪ পরগনা: জেলার ক্রীড়া জগতে যেন এক নতুন বিস্ময় বালক হয়ে উঠেছে অভিরাম ঘোষ। বয়স মাত্র ৮ বছর ৫ মাস। এত অল্প বয়সেই সাঁতার, দৌড়, সাইক্লিং- সব মিলিয়ে নিজেকে প্রমাণ করে তাক লাগিয়ে দিয়েছে খুদে এই প্রতিভা। ইতিমধ্যেই তার ঝুলিতে জমেছে একাধিক মেডেল ও স্বীকৃতি সম্মান। ২০২৫ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্রাইথেলন প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৮০ জন সমবয়সী প্রতিযোগীর মধ্যে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে অন্যতম সেরা ফিনিশারের শিরোপা ছিনিয়ে নিয়েছে অভিরাম।
পাশাপাশি জেবিজি কলকাতা ম্যারাথন-এ ১০ কিলোমিটার দৌড় সে শেষ করেছে মাত্র ৬৩ মিনিট ১৮ সেকেন্ডে, যা তার এই বয়সে নতুন রেকর্ড সৃষ্টি করে। তাই এই কৃতিত্বের জন্য ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ তাকে বিশ্বের সম্মান জানিয়েছে।
advertisement
advertisement
দমদম পাইকপাড়ার বাসিন্দা এই খুদে নিয়মিত অনুশীলনের মধ্যে দিয়েই তার এই সাফল্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে।  প্রতিদিন ভোরে এই ক্ষুদে চ্যাম্পিয়ন প্রায় ১২ কিলোমিটার সাইকেল চালায়, ৩ কিলোমিটার দৌড়ায়, ২ কিলোমিটার জগিং করে এবং ৩ কিলোমিটার সাঁতার কাটে। কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাবদ্ধ অনুশীলনের ফলেই এত কম বয়সে এমন সাফল্য বলে মনে করছেন জেলার ক্রীড়া বিশেষজ্ঞরা।
advertisement
খেলাধুলার পাশাপাশি অভিরামের আরেকটি বড় পরিচয়, সে একজন দক্ষ গিটার বাদকও। পড়াশোনায়ও সে বেশ মনোযোগী বলেই জানায় তার বাবা-মা। বর্তমানে সে মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র। বাবা বলরাম ঘোষ জানান, ছোট থেকেই ওর দম ওর ইউএসপি। সেই কারণেই এই খেলায় আনার সিদ্ধান্ত। মা ইশিতা ঘোষের কথায় ভবিষ্যতে এই খেলা থেকেই ও স্বীকৃতি পাক সেটাই চান, ওর লক্ষ্য এখন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড।
advertisement
ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করেছে অভিরাম ঘোষ। এখন তার লক্ষ্য আরও বড়, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলে ধরা। সেই লক্ষ্যেই নিরলসভাবে এগিয়ে চলেছে এই বিস্ময় বালক।  জেলার পাশাপাশি রাজ্য ও দেশের ক্রীড়া মহলেও সে যে আগামী দিনে আরও বড় সাফল্য এনে দেবে, সে বিষয়ে এখন আশাবাদী সকলেই।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Wonder Child: লক্ষ্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, আট বছরের খুদেই জেলার ক্রীড়া জগতের বিস্ময় বালক
Next Article
advertisement
Sujan Chakraborty on Form 7: 'পছন্দ না হলেই নাম বাদ দিচ্ছে বিজেপি, তৃণমূল!' ফর্ম সেভেন নিয়ে বিস্ফোরক অভিযোগ সুজনের
'পছন্দ না হলেই নাম বাদ দিচ্ছে বিজেপি, তৃণমূল!' ফর্ম সেভেন নিয়ে বিস্ফোরক অভিযোগ সুজনের
  • ফর্ম সেভেন নিয়ে সরব সিপিএম নেতা সুজন চক্রবর্তী৷

  • ফর্ম সেভেন ব্যবহার করে অপছন্দের ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ৷

  • একই সঙ্গে বিজেপি এবং তৃণমূলকে নিশানা করলেন সিপিএম নেতা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement