advertisement

Siliguri Viral Video: গাড়ি নয়, বাইকও নয়, সাইকেলেই নতুন বউ নিয়ে বাড়ি এল বর! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শিলিগুড়ির নবদম্পতি

Last Updated:

তাঁর যুক্তি স্পষ্ট—শিলিগুড়িতে ক্রমেই বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং, সেই বাস্তবতায় সাইকেলই শ্রেষ্ঠ বিকল্প। শরীর ভাল থাকে, পরিবেশও রক্ষা পায়। তাই সাইকেলকে প্রমোট করাই তার লক্ষ্য।

+
ভাইরাল

ভাইরাল সাইকেল-বিয়ে!

শিলিগুড়ি: শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় শনিবার গভীর রাতে এক অন্যরকম ছবি ধরা পড়ল—বিয়ের রাত, কিন্তু বাস বা বাইক নয়, সাইকেলেই নববধূকে নিয়ে বাড়ি ফিরলেন বর। এই ব্যতিক্রমী মুহূর্তের ভিডিও রাতারাতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল সেই জুটির নাম অমিত মোদক ও মনিকা মোদক।
শনিবার রাত প্রায় বারোটা নাগাদ সাইকেলে করেই দেশবন্ধু পাড়ার নিজের বাড়িতে নববধূকে নিয়ে ফেরেন অমিত। আত্মীয়-পরিজনের কেউ একজন সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহূর্তে নজর কাড়ে ভিডিওটি। সহজ-সরল সিদ্ধান্ত, অথচ শক্তিশালী বার্তা—এই কারণেই বহু মানুষ প্রশংসায় ভরিয়েছেন নবদম্পতিকে।
advertisement
advertisement
পেশায় অ্যাকাউন্টস ও টিউশন মাস্টার অমিত মোদক বরাবরই সাদাসিধে জীবনযাপনে বিশ্বাসী। ছোটবেলা থেকেই সাইকেল তার নিত্যসঙ্গী—বলতে গেলে জীবনেরই অংশ। তবে এই পছন্দের জন্য সমাজের তথাকথিত ‘সো কল’ মানসিকতার আঘাতও কম পাননি তিনি। দামি গাড়িতে চেপে অনেক পরিচিত মানুষ পাশ কাটিয়ে চলে গিয়েছেন—এমন অভিজ্ঞতাও আছে। তবু নিজের বিশ্বাস থেকে সরে আসেননি অমিত।
advertisement
তাঁর যুক্তি স্পষ্ট—শিলিগুড়িতে ক্রমেই বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং, সেই বাস্তবতায় সাইকেলই শ্রেষ্ঠ বিকল্প। শরীর ভাল থাকে, পরিবেশও রক্ষা পায়। তাই সাইকেলকে প্রমোট করাই তার লক্ষ্য। সেই বিশ্বাস থেকেই বিয়ের আগেই পরিবারকে জানিয়ে দিয়েছিলেন—বিয়ে হলে সাইকেলেই বউকে বাড়ি আনবেন। শনিবার রাতে সেই লক্ষ্যই পূরণ করলেন তিনি।
advertisement
অমিতের কথায়, “যতই উঁচুতে ওঠা হোক না কেন, পা মাটিতেই রাখা উচিত।” নতুন জীবনকেও তিনি সাইকেলের সঙ্গেই তুলনা করেন—কখন ব্রেক দিতে হবে, কখন গতি বাড়াতে হবে, জীবনও ঠিক তেমনই। প্রিয় জিনিসের সঙ্গে জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু করতে পেরে তিনি খুশি।
মাদারিহাট থেকে আসা নববধূ মনিকা মোদকও স্বামীর সিদ্ধান্তে সম্পূর্ণ সহমত। তার কথায়, “স্বামীর খুশিতেই আমার খুশি। এমন উদ্দেশ্য নিয়ে জীবন শুরু করতে পেরে ভালো লাগছে।”
advertisement
আরও এক চমকপ্রদ তথ্য—আজকের দিনে দাঁড়িয়ে এই বিয়ে ছিল অ্যারেঞ্জ ম্যারেজ। মাত্র ৪৫ মিনিটের কথাবার্তায় একে অপরকে পছন্দ, আর সাইকেলে করে বউকে বাড়ি আনার আবেদনে মনিকার সম্মতিই অমিতের কাছে বড় প্রাপ্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পাশাপাশি সমাজে একটি ইতিবাচক বার্তা দিতে পেরেছেন—এই ভাবনাতেই তাদের আনন্দ দ্বিগুণ। সব মিলিয়ে, সাইকেলের প্যাডেলে ভর করেই ভালোবাসা, বিশ্বাস আর বার্তার এক অনন্য গল্প লিখে ফেললেন শিলিগুড়ির এই নবদম্পতি।
advertisement
ঋত্বিক ভট্টাচার্য
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri Viral Video: গাড়ি নয়, বাইকও নয়, সাইকেলেই নতুন বউ নিয়ে বাড়ি এল বর! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শিলিগুড়ির নবদম্পতি
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement