advertisement

East Medinipur News: লুঠপাটের আগেই গোপনে হানা, মাঝরাতের অভিযানে এলাকা ঘিরে ফেলল পুলিশ! হাতেনাতে পাকড়াও ২ কুখ্যাত অপরাধী

Last Updated:

East Medinipur News: এগরায় বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে ২ দুষ্কৃতীকে।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
এগরা, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী: এগরায় বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে ২ দুষ্কৃতীকে। বড়সড় ডাকাতির ছক বানচাল করে সাফল্য এগরা থানার পুলিশ। জানা গিয়েছে, এগরা ২ ব্লকের ডোমপুকুর এলাকার পস্তাবাঁধ থেকে দুই কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি ধারালো ছুরি। এগরা থানার আইসি (IC) বৈদ্যনাথ দাসের নেতৃত্বে রাতে অভিযানে নামে পুলিশের একটি বিশেষ দল। তারপর এগরা পস্তাবাঁধ এলাকা ঘিরে ফেলে দুই অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে।
আরও পড়ুন: জিরো ইনভেসমেন্ট বিজনেস আইডিয়া, ফেলে দেওয়া প্লাটিক বোতল হবে টাকা ছাপানোর মেশিন! শিখে নিন আয়ের বাস্পার স্কিম
জানা গিয়েছে, ধৃতদের নাম সেক সালেম, যার বাড়ি পটাশপুর থানার শাতসতমাল গ্রামে। অন্যদিকে গোপাল দাস (ওরফে সরোজ) নামের আর এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি এগরা থানার বাথুয়াড়ি গ্রামে বলে খবর।
advertisement
advertisement
আরও পড়ুন: ছেলের নিথর দেহ দেখেই থমকে গেল মায়ের পৃথিবী, হাসপাতাল থেকে ফিরেই চরম সিদ্ধান্ত! কাঁদছে গোটা পাড়া
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এলাকায় বড়সড় কোনও ডাকাতি করার উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল। ধৃতদের আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করছে পুলিশ। পাশাপাশি অন্য দুষ্কর্মের খোঁজখবর নেওয়া হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: লুঠপাটের আগেই গোপনে হানা, মাঝরাতের অভিযানে এলাকা ঘিরে ফেলল পুলিশ! হাতেনাতে পাকড়াও ২ কুখ্যাত অপরাধী
Next Article
advertisement
Fact Check: রাস্তায় দাঁড়িয়ে টক-ঝাল ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা! ভিডিও দেখতে ভাল লাগলেও আসল ঘটনা জানুন
রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা!ভিডিও দেখে মজা পেলেও আসল ঘটনা জানুন
  • মার্কিন ক্রিকেট দলের খেলোয়াড়দের ভারতীয় স্ট্রিট ফুড, ফুচকাও নাকি খেয়েছেন!

  • এই ভিডিওটি পুরনো৷ মুম্বই নয়, এটি গুজরাতের ১ বছর আগের ভিডিও৷

  • যে দোকানে ফুচকা খান তাঁরা, তার নাম শ্রী গণেশ পানিপুরি!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement