advertisement

Business News: জিরো ইনভেসমেন্ট বিজনেস আইডিয়া, ফেলে দেওয়া প্লাটিক বোতল হবে টাকা ছাপানোর মেশিন! শিখে নিন আয়ের বাস্পার স্কিম

Last Updated:

Bankura Business News: পরিবেশ দূষণ রোধ ও পুনর্ব্যবহারের গুরুত্ব বোঝাতে অভিনব উদ্যোগের সাক্ষী থাকল ছাতনা। পাওয়া গেল নতুন বিজনেস আইডিয়া।

+
রঙিন

রঙিন বোতল

ছাতনা, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: পরিবেশ দূষণ রোধ ও পুনর্ব্যবহারের গুরুত্ব বোঝাতে অভিনব এক সৃজনশীল উদ্যোগের সাক্ষী থাকল ছাতনা। ফেলে দেওয়া প্লাস্টিক বোতলকে রঙ-তুলির ছোঁয়ায় নতুন শিল্পরূপ দেওয়ার এই ওয়ার্কশপের পরিকল্পনা ও রূপায়ণে ছিলেন অঙ্কন শিক্ষক দিব্যেন্দু কর্মকার। তাঁর মস্তিষ্কপ্রসূত এই ভাবনাকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও। পরিবেশ সচেতনতার সঙ্গে শিল্পচর্চাকে যুক্ত করার এই উদ্যোগ এলাকায় ইতিমধ্যেই নজর কেড়েছে।
এই কর্মশালায় পরিত্যক্ত প্লাস্টিক বোতলকেই ব্যবহার করা হয় মূল উপকরণ হিসেবে। বোতলের উপর নানা ধরনের নকশা, রঙিন পেইন্টিং ও সৃজনশীল শিল্পকর্ম ফুটিয়ে তুলে সেগুলিকে আকর্ষণীয় হোম ডেকর আইটেমে রূপান্তর করা হয়। ফুলদানি, শোপিস কিংবা ঘর সাজানোর সামগ্রী হিসেবে এই বোতলগুলির নতুন ব্যবহার শিশুদের মধ্যে নতুন চিন্তাধারার জন্ম দেয়। একই সঙ্গে বোঝান হয়, অপ্রয়োজনীয় বলে ফেলে দেওয়া জিনিসও সঠিক ভাবনায় মূল্যবান হয়ে উঠতে পারে। ওয়ার্কশপে ক্লাস ৬ থেকে ক্লাস ১০ পর্যন্ত মোট ৪০ জন ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
advertisement
আরও পড়ুন: ছেলের নিথর দেহ দেখেই থমকে গেল মায়ের পৃথিবী, হাসপাতাল থেকে ফিরেই চরম সিদ্ধান্ত! কাঁদছে গোটা পাড়া
কেউ প্রকৃতির ছবি এঁকেছে, কেউ বিমূর্ত শিল্পকর্ম, আবার কেউ রঙের খেলায় ফুটিয়ে তুলেছে নিজের কল্পনাজগৎ। দলগতভাবে কাজ করার ফলে পড়ুয়াদের মধ্যে সহযোগিতা, আত্মবিশ্বাস ও সৃষ্টিশীল মনোভাব আরও দৃঢ় হয়েছে বলে জানান আয়োজকেরা। আয়োজক দিব্যেন্দু কর্মকারের মতে, পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে এমন সৃজনশীল কাজ শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। একই সঙ্গে পরিবেশ রক্ষার বার্তা ছোটবেলা থেকেই তাদের মনে গেঁথে দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, ছাতনার এই কর্মশালা ছিল শেখা, আনন্দ ও পরিবেশ সচেতনতার এক অনন্য মিলনমেলা। অন্যদিকে এই কর্মসূচির মধ্যে আয়ের দিশা লুকিয়ে রয়েছে বলে মনে করছেন অনেকে। কারণ, এই ধরণের সৃজনশীল কাজ অনলাইন মাধ্যম বা অন্য জায়গায় বিক্রি করে মোটা টাকা আয় সম্ভব। শখের বসে করা এই ধরণের জিনিস শুধুমাত্র ঘর সাজাবার জিনিস নয়। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে এবার জিরো ইনভেস্টমেন্টে’এ থাকছে আয়ের উপায়। আর সেটারই যেন একটা ছোট ডেমো দেখল বাঁকুড়ার মানুষ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Business News: জিরো ইনভেসমেন্ট বিজনেস আইডিয়া, ফেলে দেওয়া প্লাটিক বোতল হবে টাকা ছাপানোর মেশিন! শিখে নিন আয়ের বাস্পার স্কিম
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement