advertisement

East Bardhaman News: প্রেমদিবসে বিয়ের নোটিস দিতে গিয়ে মহাবিপাকে পাত্র-পাত্রী! স্কুটার থেকে বেরিয়ে এল মারাত্মক জিনিস, চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী বর্ধমান

Last Updated:

East Bardhaman News: প্রেমদিবসেই আইনি বিয়ে সারতে চেয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নপূরণের আগেই বিপত্তি! বর্ধমানে এক যুগলের স্কুটার থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কান্নায় ভেঙে পড়েছেন পাত্র-পাত্রী
কান্নায় ভেঙে পড়েছেন পাত্র-পাত্রী
বর্ধমান, শরদিন্দু ঘোষঃ প্রেমদিবসে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল বর্ধমান। ভ্যালেন্টাইনস ডে-তে বিয়ের নোটিস দিতে গিয়ে ফ্যাসাদে পড়লেন যুগল। তাঁদের স্কুটারে তল্লাশি চালিয়ে একটি রিভলভার পেয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
জানা যাচ্ছে, পাত্র বাঁকুড়া জেলার বাসিন্দা। অন্যদিকে বর্ধমান শহর নিবাসী পাত্রী এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। যুগলের দাবি, তাঁদের বিপদে ফেলার জন্য কেউ তাঁদের স্কুটারে আগ্নেয়াস্ত্র রেখে দিয়েছে। এই বিষয়ে তাঁরা কিছুই জানেন না। বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ ফ্ল্যাট ফাঁকা রাখাই কাল হল! ২০ লক্ষের গয়না-নগদ নিয়ে পালাল চোর, শ্যামনগরের পরিবারের মাথায় হাত
পাত্রীর দাদু সুমিত পাল এই প্রসঙ্গে জানান, তাঁর নাতনি ও নাতজামাই রেজিস্ট্রি করতে এসেছিলেন। ওই বন্দুক তাঁরা রাখেননি, কেউ ঢুকিয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি। সুমিতবাবু বলেন, “আমার নাতি এই গাড়ি নিয়ে বাজারে গিয়েছিল। কিন্তু চাবি গাড়িতে ভুলেই ও বাজারে চলে যায়। সেই সময়ই হয়তো কেউ বন্দুক ঢুকিয়ে দিয়েছে।”
advertisement
advertisement
একই সুর শোনা গিয়েছে পাত্রীর দিদিমা লক্ষ্মী পালের গলাতেও। তিনি বলেন, “নাতনি কাল গাড়ি নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিল, তখন কিছু ছিল না। এদিন ওঁরা যখন গাড়ি নিয়ে রেজিস্ট্রি করতে যাচ্ছিল, তখন রাস্তায় পুলিশ ধরে। পুলিশ জানল কী করে ওঁর গাড়িতে বন্দুক আছে? আমার সন্দেহ, কেউ এই বন্দুক গাড়িতে ঢুকিয়ে দিয়েছে। আমাদের অনেক শত্রু আছে। তাঁদের মধ্যে কেউ হয়তো বন্দুক ঢুকিয়ে দিয়েছে যাতে মেয়েটার রেজিস্ট্রি না হয়।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: প্রেমদিবসে বিয়ের নোটিস দিতে গিয়ে মহাবিপাকে পাত্র-পাত্রী! স্কুটার থেকে বেরিয়ে এল মারাত্মক জিনিস, চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী বর্ধমান
Next Article
advertisement
Mamata Banerjee: 'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
  • এসআইআর-এ তাঁর বাড়ির অনেকের নামই বাদ গিয়েছে৷ শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement