advertisement

Mamata Banerjee: 'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা

Last Updated:

ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল সংখ্যক ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী৷

Rapid Read
ধর্মতলার ধরনা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়৷
ধর্মতলার ধরনা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়৷
এসআইআর-এ তাঁর বাড়ির অনেকের নামই বাদ গিয়েছে৷ শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার মুখ্যমন্ত্রী বলেন, আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে৷ আমি বলি না৷ মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন, এসআইআর-এর পর এবার রাজ্যে এনআরসি-র প্রক্রিয়া শুরু করবে কেন্দ্রীয় সরকার৷
গতকাল শুক্রবার থেকেই ধর্মতলায় এসআইআর-এর হয়রানির বিরুদ্ধে ধরনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন সেই মঞ্চে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের বেশ কিছু ভোটারকেও হাজির করান মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ওই ভোটাররা প্রত্যেকে জীবিত থাকলেও তাঁদের মৃত দেখিয়ে অন্যায্য ভাবে ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে৷ সন্ধ্যাবেলা বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী দাবি করেন, তাঁর বাড়িরই অনেকের নামও এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে৷
advertisement
এসআইআর নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপি-কে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘১ কোটি ২৫ লক্ষ মানুষ কাঁদছে। অন্যায় কে করল? কেন এদের সব নথি থাকা সত্ত্বেও সব ভ্যানিশ করা হল। শুধু বিজেপির ভোট থাকবে? সাধারণের ভোট নেই৷ বিএলএ থেকে বিডিও সবার নাম কেটেছে৷ ’’
advertisement
এ দিন এসআইআর প্রক্রিয়ায় মতুয়াদের নাম বাদ যাওয়া নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, মতুয়াদের সবথেকে বড় সর্বনাশ করেছে বিজেপি৷ ৮০০ টাকা করে নিয়ে সিএএ ভরানোর ফর্ম ভর্তি করার সময়ে লিখিয়ে নিয়েছে যে আমরা বাংলাদেশী। আমার কাছে কাগজ আছে।
advertisement
শনিবারও মুখ্যমন্ত্রী রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন৷ আচমকা রাজ্যপাল বদলের পিছনে কী উদ্দেশ্য রয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন, রাষ্ট্রপতি শাসন হলে ভালই হবে৷ আমার কাজ কমবে৷ আর আপনাদের আসল চেহারা মানুষ দেখে নেবে৷ আমি দু দিন ঘুমিয়ে নিয়ে আবার রাস্তায় নামব৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
Next Article
advertisement
Zoji La Pass Avalanche: লাদাখের জোজি লা পাসে ভয়ঙ্কর তুষারধস, মৃত অন্তত ৭! শ্রীনগর-লেহ হাইওয়েতে বরফ চাপা পড়ল একাধিক গাড়ি, আটকে যাত্রীরা
লাদাখের জোজি লা পাসে ভয়াবহ তুষারধস, মৃত ৭! শ্রীনগর-লেহ হাইওয়েতে বরফ চাপা একাধিক গাড়ি, আটকে যাত্রীরা
  • লাদাখের জোজি লা পাসে ভয়াবহ তুষার ধস৷

  • তুষার ধসে ৭ জনের মৃত্যু, আহত ৫৷

  • বরফের নীচে চাপা পড়ল অন্তত ১৫টি গাড়ি, আটকে যাত্রীরা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement