advertisement

Iran vs Israel War Update: আজ রাতেই বড় হামলা, ধ্বংস হবে তেহরান! আরও মৃত্যুমিছিলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

Last Updated:

ইরান আর পশ্চিম এশিয়ার ‘দাদা’ নয়, বরং এখন তারা ‘পরাজিতের দলে’। তেহরানের বিরুদ্ধে আরও কড়া হামলার হুঁশিয়ারি দিয়ে এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও বড় হামলার হুঁশিয়ারি!
আরও বড় হামলার হুঁশিয়ারি!
তেহরান: ইরান আর পশ্চিম এশিয়ার ‘দাদা’ নয়, বরং এখন তারা ‘পরাজিতের দলে’। তেহরানের বিরুদ্ধে আরও কড়া হামলার হুঁশিয়ারি দিয়ে এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখযোগ্যভাবে, ট্রাম্পের এই মন্তব্যের কিছুক্ষণ আগেই প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে ইরান। সেই ক্ষমা প্রার্থনাকে ট্রাম্প কার্যত ইরানের ‘আত্মসমর্পণ’ বলেই ব্যাখ্যা করেছেন।
ট্রাম্পের দাবি, ইরানের এই পদক্ষেপ আসলে আমেরিকার বড় জয়। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “মারাত্মক আঘাত পাওয়ার পর পশ্চিম এশিয়ার প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করেছে ইরান। তারা প্রতিশ্রুতি দিয়েছে যে আর গুলি চালাবে না। আমেরিকা ও ইজ়রায়েলের হামলার ফলেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।”
ট্রাম্প আরও বলেন, ইরান এতদিন পশ্চিম এশিয়ায় প্রভাব বিস্তার করে রাজত্ব করতে চেয়েছিল। কিন্তু এই প্রথমবার তারা প্রতিবেশী দেশগুলোর কাছে পরাজিত হয়েছে। তাঁর দাবি, পশ্চিম এশিয়ার অনেক দেশই এই পরিস্থিতির জন্য আমেরিকাকে ধন্যবাদ জানিয়েছে।
advertisement
advertisement
এ প্রসঙ্গে ট্রাম্প লেখেন, “ইরান আর পশ্চিম এশিয়ার ‘দাদা’ নয়। তারা এখন একেবারে পরাজিত শক্তি। আগামী কয়েক দশকেও এই পরিস্থিতি বদলাবে না। আত্মসমর্পণ না করা পর্যন্ত বা পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত অবস্থার পরিবর্তন হবে না।”
অন্যদিকে শনিবার প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট Masoud Pezeshkian। তিনি জানান, যদি প্রতিবেশীরা আমেরিকা বা ইজ়রায়েলের হামলায় সহযোগিতা না করে, তবে ইরান তাদের উপর আর কোনও আক্রমণ চালাবে না।
advertisement
এই মন্তব্যের পরই ট্রাম্প ফের তেহরানকে কড়া বার্তা দেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “আজ ইরানের উপর মারাত্মক আঘাত করা হবে।”
সম্প্রতি মার্কিন-ইজ়রায়েলি হামলার জবাবে তেহরান বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার চেষ্টা করছিল। এতে বহু দেশ সমালোচনা করে জানায়, ইরান অযথা অন্য দেশগুলোকে সংঘাতে জড়িয়ে ফেলছে। যদিও এতদিন ইরান দাবি করে আসছিল, এই সংঘাতের জন্য দায়ী আমেরিকা ও ইজ়রায়েল, কারণ যুদ্ধ তারা শুরু করেনি।
advertisement
তবে এখন অবস্থান কিছুটা নরম করে পেজ়েশকিয়ান বলেছেন, সামরিক বাহিনীর ভেতরে ভুল বোঝাবুঝির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। পাশাপাশি তিনি আশ্বাস দিয়েছেন, ইরান অকারণে কোনও প্রতিবেশী দেশের উপর হামলা চালাবে না।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran vs Israel War Update: আজ রাতেই বড় হামলা, ধ্বংস হবে তেহরান! আরও মৃত্যুমিছিলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
Next Article
advertisement
Mamata Banerjee: 'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
  • এসআইআর-এ তাঁর বাড়ির অনেকের নামই বাদ গিয়েছে৷ শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement