advertisement

Digha News: দিঘা উপকূলে চাঞ্চল্য! খোঁজ মিলল বিরল প্রজাতির দুই সামুদ্রিক কীটের, সামুদ্রিক গবেষণায় বড় দিশা

Last Updated:

Digha News: দিঘা ও বাঁকিপুট উপকূলে মিলল অ্যানিলিডা পর্বের দুই নতুন প্রজাতির সামুদ্রিক কেঁচো। জেডএসআই ও মেক্সিকোর গবেষকদের এই আবিষ্কার পশ্চিমবঙ্গকে সামুদ্রিক জীববৈচিত্র্যের হটস্পট হিসেবে তুলে ধরল।

জেডএসআই-এর দেওয়া ছবি
জেডএসআই-এর দেওয়া ছবি
দিঘা, মদন মাইতি: দিঘা উপকূলে খোঁজ মিলল নতুন দুই প্রজাতির সামুদ্রিক কীটের। মেক্সিকোর কয়েক জন প্রাণীবিজ্ঞানী এবং জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ZSI)-র অধীনস্থ এসচুয়ারিন বায়োলজি রিজিওনাল সেন্টারের একদল গবেষক মিলিতভাবে এই অনুসন্ধান চালান। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা ও বাঁকিপুট উপকূল এলাকায় অ্যানিলিডা পর্বের অন্তর্গত দু’টি নতুন প্রজাতির সামুদ্রিক কেঁচোর সন্ধান পাওয়া গেছে। উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে পলিকিট কেঁচোর জীববৈচিত্র্য নিয়ে গবেষণার ক্ষেত্রেই এই আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গবেষকেরা। এই আবিষ্কার আবারও প্রমাণ করল, ভারতের পূর্ব উপকূলে অবস্থিত পশ্চিমবঙ্গ একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক জীববৈচিত্র্য হটস্পট।
নতুন আবিষ্কৃত প্রথম প্রজাতির নাম রাখা হয়েছে নামালিকাস্টিস সোলেনোটোগনাথা (Namalycastis solenotognatha)। এই নামটি গ্রিক শব্দ সোলেনোটোস (solenotos) এবং গ্নাথা (gnatha) থেকে এসেছে। যার অর্থ নালিযুক্ত চোয়াল। এই প্রজাতির কেঁচোর চোয়ালে একাধিক সূক্ষ্ম নালি রয়েছে। এই বৈশিষ্ট্যই তাদের অন্য প্রজাতির থেকে আলাদা করে চিহ্নিত করে। নামালিকাস্টিস সোলেনোটোগনাথা মূলত অত্যন্ত উন্মুক্ত কাদামাটির চর এলাকায় বাস করে। এরা দূষণ সহনশীল প্রজাতি। সালফাইড-সমৃদ্ধ দুর্গন্ধযুক্ত এবং জৈব পদার্থে ভরা পলিতেও এরা সহজেই টিকে থাকতে পারে। পচে যাওয়া ম্যানগ্রোভ কাঠ, গাছের বাকল, নারকেলের ছোবড়া এবং শক্ত কাদার মধ্যেই এদের বেশি দেখা যায়।
advertisement
আরও পড়ুন: কাঁচা কাজু থেকে ধবধবে সাদা বাদাম— জানুন কীভাবে হয় কাজুর গ্রেডিং ও রোস্টিং, দেখুন সম্পূর্ণ প্রক্রিয়া
দ্বিতীয় নতুন প্রজাতিটির নাম রাখা হয়েছে নেরেইস ধৃতিআই (Nereis dhritiae)। এই নামকরণ করা হয়েছে ড. ধৃতি বন্দ্যোপাধ্যায়ের সম্মানে। তিনি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম মহিলা ডিরেক্টর। প্রাণী শ্রেণিবিন্যাসে তাঁর গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি জানাতেই এই নামকরণ করা হয়েছে। এই প্রজাতির কেঁচো মূলত বালুকাবেলায় কাঠের ডক পাইলের মধ্যে বাস করে। জোয়ারের সময় এই এলাকা সম্পূর্ণ জলের তলায় চলে যায়। প্রতিকূল পরিবেশেও টিকে থাকার ক্ষমতা এই প্রজাতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলে জানিয়েছেন গবেষকেরা।
advertisement
advertisement
আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে-র আগেই চড়া দাম! এক পিস তাজা লাল গোলাপ কত দামে বিক্রি হচ্ছে? জানুন
গবেষকদের মতে, নতুন আবিষ্কৃত এই প্রজাতিগুলি এমন উপকূলীয় অঞ্চলে পাওয়া গেছে, যেগুলি মানুষের কার্যকলাপ এবং দূষণের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। সেই কারণেই ভবিষ্যতে এই কেঁচোগুলি উপকূলীয় পরিবেশ পর্যবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বায়ো-ইন্ডিকেটর হিসেবে কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই বিষয়ে আরও গভীর গবেষণার প্রয়োজন রয়েছে। এই গবেষণায় অংশ নিয়েছেন জেডএসআই-এর এসচুয়ারিন বায়োলজি রিজিওনাল সেন্টারের জ্যোৎস্না প্রধান ও ড. অনিল মহাপাত্র। পাশাপাশি রয়েছেন মেক্সিকোর এনসেনাডা-স্থিত সিআইসিইএসই-এর সামুদ্রিক পরিবেশবিদ্যা বিভাগের গবেষক ড. তুলিও এফ. ভিলালোবোস-গুয়েরেরো। গবেষক দলের দাবি, উত্তর বঙ্গোপসাগর অঞ্চলের সামুদ্রিক জীববৈচিত্র্য ও পরিবেশগত গুরুত্ব বোঝার ক্ষেত্রে এই আবিষ্কার একটি নতুন দিশা খুলে দিল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Digha News: দিঘা উপকূলে চাঞ্চল্য! খোঁজ মিলল বিরল প্রজাতির দুই সামুদ্রিক কীটের, সামুদ্রিক গবেষণায় বড় দিশা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন, কবে থেকে বাড়বে তাপমাত্রা? জেনে নিন
রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন, কবে থেকে বাড়বে তাপমাত্রা? জেনে নিন
  • রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন

  • কবে থেকে বাড়বে তাপমাত্রা?

  • আরও কিছু দিন শীতের আমেজ অনুভূত হবে কলকাতা-সহ গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement