advertisement

RG Kar: সোমে ছিলেন অধরা, মঙ্গলে নিজেই আদালতে! আরজি কর মামলায় ‘আত্মসমর্পণ করতে চান’ ডেপুটি সুপার আখতার আলি

Last Updated:

RG Kar: আত্মসমর্পণ করতে চান আখতার আলি৷ তাই আজ, মঙ্গলবার কোর্টে ফের যাচ্ছেন৷ গতকাল, সোমবার আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারের বাড়ি গিয়ে খালি হাতেই ফিরে আসতে হয় সিবিআইকে৷

সোমে ছিলেন অধরা, মঙ্গলে নিজেই আদালতে! আরজি কর মামলায় ‘আত্মসমর্পণ করতে চান’ ডেপুটি সুপার আখতার আলি
সোমে ছিলেন অধরা, মঙ্গলে নিজেই আদালতে! আরজি কর মামলায় ‘আত্মসমর্পণ করতে চান’ ডেপুটি সুপার আখতার আলি
কলকাতা: আলিপুর বিশেষ সিবিআই আদালতে নির্দেশ ছিল জামিন অযোগ্য ধারায় অভিযুক্তকে গ্রেফতার করতে হবে আখতার আলিকে৷ তবে গতকাল, সোমবার আরজি করের প্রাক্তন ডেপুটি সুপারের বাড়ি গিয়ে খালি হাতেই ফিরে আসতে হয় সিবিআইকে৷ যদিও মঙ্গলবার জানা গেল আলিপুর সিবিআই কোর্টে আবারও যাচ্ছেন তিনি৷ আত্মসমর্পণ করতে চান আরজি কর কাণ্ডের ‘হুইসেলব্লোয়ার’৷
সূত্রের খবর, আত্মসমর্পণ করতে চান আখতার আলি৷ তাই আজ, মঙ্গলবার কোর্টে ফের যাচ্ছেন৷ কিন্তু আজ সিবিআই আদালতের যে বিচারকের এজলাসে মামলার শুনানি চলছে, সেই বিচারক আজ ছুটিতে আছেন৷ সিবিআই কোর্ট-১ এ তারে আত্মসমর্পণ করতে হবে। ওই বিচারক যদি অনুমতি দেন তাহলে আজ আত্মসমর্পণ হবে। নইলে আজও আত্মসমর্পণ হবে না। এরপর দেখার সিবিআই কোর্ট থেকে গ্রেফতার করে কি না৷
advertisement
advertisement
জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির পরেও তিন দিন কেটে আজ চতুর্থ তম দিন, তার পরেও গ্রেফতার করেনি সিবিআই? প্রশ্ন উঠেছে আখতার আলির গ্রেফতারির বিলম্ব হওয়া নিয়েও৷ সোমবার আদালত চত্বরে প্রায় ছ’ঘণ্টা অপেক্ষা করেও তাঁকে গ্রেফতার করতে পারেননি সিবিআইয়ের তদন্তকারী অফিসারা৷
advertisement
প্রসঙ্গত, শুক্রবার আলিপুর বিশেষ সিবিআই আদালত আখতার আলির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। নির্দেশ ছিল অবিলম্বে পরোয়ানা কার্যকর করে তাঁকে গ্রেফতার করতে হবে। কিন্তু সেই নির্দেশের তিন দিন কেটে গেলেও আখতার অধরাই থেকে যান। হাওড়ার তাঁর দুটি ঠিকানায় তল্লাশি চালিয়েও খালি হাতেই ফিরতে হয় সিবিআইকে।
advertisement
সোমবার আখতার আদালতে আত্মসমর্পণ করতে পারেন—এই সম্ভাবনায় সকাল থেকেই কোর্টে হাজির ছিলেন তদন্তকারী অফিসার। সকাল ১০টা নাগাদ তিনি আদালতে পৌঁছন। ১০টা ৩০ মিনিটে সিবিআইয়ের আইনজীবী কোর্টে আসেন। দুপুর ২টা ৩০ মিনিটে হাজির হন সিবিআইয়ের স্পেশাল পাবলিক প্রসিকিউট। কিন্তু সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত আদালতে দেখা মেলেনি আখতার আলি বা তাঁর আইনজীবীর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar: সোমে ছিলেন অধরা, মঙ্গলে নিজেই আদালতে! আরজি কর মামলায় ‘আত্মসমর্পণ করতে চান’ ডেপুটি সুপার আখতার আলি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement