Astrology: শক্তিশালী সূর্য-বুধের মহামিলন! বুধাদিত্য যোগে সোনায় সোহাগা ৫ রাশির কপাল, হাতে আসবে প্রচুর টাকা, কেরিয়ারেও বড় প্রোমোশন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
budhaditya yog rashifal: জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, ৭ মার্চ ২০২৬ তারিখে সূর্য ও বুধ একই রাশিতে অবস্থান করবে। সূর্য ও বুধের যুগ্ম অবস্থানেই বুধাদিত্য রাজযোগের সৃষ্টি হয়, যা জ্যোতিষে অত্যন্ত শুভ ও শক্তিশালী যোগ হিসেবে বিবেচিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সিংহ রাশি: সিংহ রাশির অধিপতি সূর্য৷ তাই সূর্য-বুধের যুতি এই রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাসে ব্যাপক বৃদ্ধি ঘটাবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যেতে পারে। রাজনীতি বা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় পদ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। সমাজে প্রভাব ও সম্মান বৃদ্ধি পাবে। কেরিয়ারেও সময় ভাল৷
advertisement
advertisement
ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য-বুধের যুতি ফলদায়ক হতে চলেছে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে এবং দূরযাত্রা সুখকর ও লাভজনক হবে। উচ্চশিক্ষার প্রস্তুতিতে থাকা শিক্ষার্থীরা শুভ সংবাদ পেতে পারেন। সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যা জীবনের নানা ক্ষেত্রে সাফল্য এনে দেবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )











