Dates Vs Jaggery: খেজুর না গুড়, এই দুই প্রাকৃতিক মিষ্টির মধ্যে কোনটা সত্যিই ওজন কমায়? জেনে খান, নইলে উলটো ফল
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
গুড় না খেজুর? কোন 'ন্যাচেরাল স্যুইটনার' সত্যিই ওজন কমায়? পড়ুন
advertisement
আজকাল স্বাস্থ্যসচেতন মানুষেরা বেছে নিচ্ছেন খেজুর। এনার্জিতে ভরপুর। ফলটি অ্যান্টিঅক্সিড্যান্ট, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামে পরিপূর্ণ। খেজুরে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে, ফলে রক্তে শর্করার হঠাৎ বেড়ে যাওয়া আটকায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফলে ঘনঘন খাওয়ার প্রবণতা কমে যায়, যা আখেরে ওজন কমায়।
advertisement
advertisement
advertisement
অন্যদিকে গুড় ঐতিহ্যবাহী হলেও শেষ পর্যন্ত চিনি।ভারতীয় রান্নাঘরে গুড় মানেই নস্টালজিয়া। আখের রস বা খেজুরের রস থেকে তৈরি এই অপরিশোধিত মিষ্টিতে সামান্য পরিমাণ লোহা ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ থাকে। কিন্তু বিপাকের দিক থেকে দেখলে, শরীর গুড়কে প্রায় চিনির মতোই গ্রহণ করে। এটি দ্রুত শোষিত হয় এবং রক্তে শর্করার মাত্রা হুহু কতরে বাড়িয়ে দেয়।
advertisement
advertisement









