India vs Pakistan: রাউন্ডট্রিপ টিকিট ৬০ হাজার টাকা ! বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ কনফার্ম হতেই একলাফে বেড়ে গেল কলম্বোর ফ্লাইটের ভাড়া !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Mumbai-Colombo Round Trip Flight Fares Soar To Rs 60,000: মুম্বই থেকে কলম্বো রাউন্ড-ট্রিপ ফ্লাইটের ভাড়া ম্যাচ কনফার্ম হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ১০,০০০ টাকা বেড়ে গিয়েছে !
মুম্বই: মাত্র আট দিনের মধ্যে সিদ্ধান্ত বদলে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডর (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি নিজেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বলেছিলেন, তাঁরা যেন একটি চিঠি লেখেন। সেই চিঠিতে যেন লেখা থাকে যে, বিসিবি-ই পাক বোর্ডকে অনুরোধ করছে ভারত-ম্যাচ খেলার জন্য। গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছিল, তারা বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচটি খেলবে না। অবশেষে সিদ্ধান্ত বদল ৷ এদিকে পাকিস্তান ভারতের সঙ্গে খেলতে রাজি হওয়ার পরেই আচমকাই বেড়ে গিয়েছে ফ্লাইটের টিকিটের দামও !
ক্রিকেট ফ্যানরা এখন ভারত-পাকিস্তান টি২০ বিশ্বকাপ ম্যাচের জন্য কলম্বো যাওয়ার ফ্লাইট বুক করতে ছুটছেন, তখন তাদেরকে বড়সড় ভাড়া বৃদ্ধির মুখোমুখি হতে হচ্ছে। মুম্বই থেকে কলম্বো রাউন্ড-ট্রিপ ফ্লাইটের ভাড়া ম্যাচ কনফার্ম হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ১০,০০০ টাকা বেড়ে গিয়েছে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর রিপোর্ট অনুযায়ী, মুম্বই-কলম্বো-মুম্বই রাউন্ড ট্রিপ ফ্লাইটের টিকিটে এখন প্রায় ৬০ হাজার টাকা খরচ হচ্ছে !
advertisement
advertisement
টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার ব্যাপারে পাকিস্তান ক্রিকেট দলকে ছাড়পত্র দিয়ে দিল সেই দেশের সরকার। সোমবার রাতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই সিদ্ধান্ত নিয়েছেন। পরে সরকারের তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, টি২০ বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 10, 2026 12:48 PM IST









