advertisement

Darjeeling News: মুদিখানা দোকানের আড়ালে মাদকের কারবার! পুলিশের অভিযানে খেল খতম, উদ্ধার মাদক সহ লক্ষাধিক টাকা

Last Updated:

Darjeeling News: মাদকের কারবার রুখতে দার্জিলিং জেলা পুলিশের বড় সাফল্য! গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক দ্রব্য সহ লক্ষাধিক নগদ টাকা উদ্ধার। সেই সঙ্গেই গ্রেফতার মাদক ব্যবসায়ী।

ধৃত
ধৃত
নকশালবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ মুদিখানা দোকানের আড়ালেই চলছিল মাদক বিক্রি! গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হানা দিল পুলিশ। উদ্ধার মাদক দ্রব্য সহ নগদ লক্ষাধিক টাকা, গ্রেফতার মাদক ব্যবসায়ী। দার্জিলিংয়ের নকশালবাড়ির খালপাড়ায় ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে গভীর রাতে খালপাড়ার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে উদ্ধার হয় ১২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ, ১১ গ্রাম ব্রাউন সুগার সহ প্রায় ১ লক্ষ ১২ হাজার নগদ টাকা। পরবর্তীতে মাদক কারবারের অভিযোগে অভিযুক্ত সুনীল সিং ওরফে সোনুয়া নামে এক ব্যক্তিকে গ্ৰেফতার করা হয়।
advertisement
আরও পড়ুনঃ মাথাভাঙা-ময়নাগুড়ি রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাক-চারচাকায় পরপর ধাক্কা দ্রুতগতির বাইকের, আহত ৩
জানা যাচ্ছে, এই প্রথম নয়, ধৃত সুনীলকে এর আগেও মাদক কারবারের অভিযোগে গ্ৰেফতার করা হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে মুদিখানার দোকানের আড়ালে মাদক কারবার চলত বলে পুলিশ সূত্রে খবর। ধৃতকে শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
advertisement
advertisement
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই দার্জিলিং জেলা পুলিশের বিভিন্ন থানা মাদক পাচার রোখার কাজ করছে। এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে নকশালবাড়ির খালপাড়ার একটি বাড়িতে হানা দিল পুলিশ। সেই অভিযানে মাদক, নগদ উদ্ধারের পাশাপাশি মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। আজ ধৃতকে আদালতে তোলা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Darjeeling News: মুদিখানা দোকানের আড়ালে মাদকের কারবার! পুলিশের অভিযানে খেল খতম, উদ্ধার মাদক সহ লক্ষাধিক টাকা
Next Article
advertisement
US-Israel-Iran War News:'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
'হরমুজ প্রণালী বন্ধই থাকবে!' ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে প্রথম মুখ খুলেই কড়া অবস্থান মোজতবার
  • US-Israel-Iran War News: পশ্চিম এশিয়ায় ইরান–ইজরায়েল সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি সমুদ্রপথেও আঘাতের ঘটনা ঘটছে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই প্রথম বার্তায় হরমুজ প্রণালী বন্ধ রাখার অবস্থান বজায় রাখার কথা জানিয়েছ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement