advertisement

ভয়ঙ্কর! ১৪ জন শিশুকে নিয়ে পানাপুকুরে উল্টে গেল পুলকার... মহিষাদলে সাংঘাতিক কাণ্ড

Last Updated:

দুর্ঘটনা দেখামাত্রই চিৎকার শুরু করেন পথচারীরা। মুহূর্তের মধ্যে ছুটে আসেন চাঁপি গ্রামের বাসিন্দারা। তাঁরাই প্রাণপণ চেষ্টায় কার্যত ডুবন্ত গাড়িটিকে টেনে তোলার চেষ্টা করেন এবং জানলার কাচ ভেঙে একে একে ১৪ জন পড়ুয়াকে উদ্ধার করেন।

ভয়াবহ দুর্ঘটনা (প্রতীকী চিত্র)
ভয়াবহ দুর্ঘটনা (প্রতীকী চিত্র)
মহিষাদল: নিয়ন্ত্রণ হারিয়ে শিশু পড়ুয়াদের নিয়ে রাস্তার পাশের পানা পুকুরে উল্টে গেল পুলকার স্কুল গাড়ি! মহিষাদলে অল্পের জন্যে প্রাণে বাঁচল ১৫ জন খুদে স্কুল পড়ুয়া। গাড়ির জানালার কাঁচ ভেঙে আহত পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ন’টা নাগাদ মহিষাদলের চাঁপি বাস স্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে এই ছোট পুলকার স্কুল গাড়িটি পানা ভর্তি পুকুরে উল্টে যায়। আতঙ্কিত হয়ে পড়ে শিশুরা। শুরু হয় চেঁচামেচি। স্থানীয়দের তৎপরতায় বড়সড় বিপত্তির হাত থেকে রক্ষা পেলেও ভয় পেয়ে যায় শিশুরা। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা যাচ্ছে, এদিন সকালে মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয়ের একটি পুলকার গাড়ি ঝাউপাথরা এলাকা থেকে কচিকাঁচাদের নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল। চাঁপি গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। রাস্তার পাশের একটি গভীর পানা ভর্তি পুকুরে সটান উল্টে যায় মুহূর্তে জলমগ্ন হয়ে পড়ে গোটা গাড়ি। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
দুর্ঘটনা দেখামাত্রই চিৎকার শুরু করেন পথচারীরা। মুহূর্তের মধ্যে ছুটে আসেন চাঁপি গ্রামের বাসিন্দারা। তাঁরাই প্রাণপণ চেষ্টায় কার্যত ডুবন্ত গাড়িটিকে টেনে তোলার চেষ্টা করেন এবং জানলার কাচ ভেঙে একে একে ১৪ জন পড়ুয়াকে উদ্ধার করেন। গ্রামবাসীদের দাবি, সময়মতো ব্যবস্থা না নিলে বড়সড় প্রাণহানি ঘটতে পারত। শিশুদের চিকিৎসা চলছে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মহিষাদল থানার পুলিশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
ভয়ঙ্কর! ১৪ জন শিশুকে নিয়ে পানাপুকুরে উল্টে গেল পুলকার... মহিষাদলে সাংঘাতিক কাণ্ড
Next Article
advertisement
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? বড় আপডেট
  • আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ?

  • ভোটার তালিকা নিয়ে বড় আপডেট

  • ১৫ লাখ আন্ডার অ্যাডজুডিকেশন-এ থাকা অভিযোগের নিষ্পত্তি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement