সাঁইথিয়া স্টেশনে বোমাতঙ্ক ! রেল লাইনের ধারে ঝোপ থেকে উদ্ধার তাজা বোমা
- Reported by:Souvik Roy
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
বুধবার বিকেল নাগাদ বীরভূমের মধ্যে অন্যতম জনপ্রিয় সাঁইথিয়া স্টেশনের কাছেই আপ লাইনের ধারে ১৪ নম্বর এলসি সংলগ্ন এলাকা থেকে বোমা উদ্ধার হয়। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া জিআরপি থানার পুলিশ ও আরপিএফের আধিকারিকরা। ঘিরে ফেলা হয় পুরো ঘটনাস্থল।
বীরভূম, সৌভিক রায়: কোনও ঝোপঝাড় বা মাঠে ঘাটে নয় এবার বোমাতঙ্ক বীরভূম জেলার সাঁইথিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায়। বুধবার বিকেল নাগাদ বীরভূমের মধ্যে অন্যতম জনপ্রিয় সাঁইথিয়া স্টেশনের কাছেই আপ লাইনের ধারে ১৪ নম্বর এলসি সংলগ্ন এলাকা থেকে বোমা উদ্ধার হয়। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া জিআরপি থানার পুলিশ ও আরপিএফের আধিকারিকরা। ঘিরে ফেলা হয় পুরো ঘটনাস্থল। এর পরে সাময়িক ভাবে আপ লাইনের ট্রেন চলাচল বন্ধ করা হয়।
পূর্ব রেল সুত্রে শেষ খবর পাওয়া গিয়েছে, বর্ধমান থেকে সাঁইথিয়া পর্যন্ত ট্রেন চালু করা হলেও সাঁইথিয়া থেকে অন্ডাল পর্যন্ত ট্রেন চলাচল এখনও হয়েছে কিনা সেটা জানা যায়নি।
advertisement
পূর্ব রেলওয়ের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় কয়েক ঘণ্টা ধরে সাময়িক ভাবে রেল চলাচল বন্ধ রাখা হয়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষার পর ক্লিয়ারেন্স দেওয়ার পর আপাতত পক্ষে কিছু লাইনে পরিষেবা চালু করা হয়েছে।
advertisement
প্রসঙ্গত বুধবার সকালেই সিউড়ি জেলা আদালতের জজের কাছে একটি ইমেলের মাধ্যমে বোমা-হামলার হুমকি দেওয়া হয়। পাশাপাশি, বোমা হামলার হুমকি দেওয়া হয় আসানসোল আদালতেও। সেই মেলে বলা হয়, আদালত চত্বরে বোমা রাখা আছে। দুপুর ১২টার মধ্যে কোর্ট চত্বর ফাঁকা করে দিতে হবে। যে কোনও সময়ে বিস্ফোরণ হতে পারে। এই হুমকি মেলের কথা প্রকাশ্যে আসতেই তৎপর হয় পুলিশ। এর পরে ফের বিকেলের দিকে সাঁইথিয়ার কাছে বোমা মেলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Feb 26, 2026 10:32 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
সাঁইথিয়া স্টেশনে বোমাতঙ্ক ! রেল লাইনের ধারে ঝোপ থেকে উদ্ধার তাজা বোমা










