advertisement

IND vs ZIM: সঞ্জু স্যামসন নয় ! জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবে এই ৩২ বছরের অলরাউন্ডার, তিনিই হতে পারেন টিম ইন্ডিয়ার ‘ট্রাম্প কার্ড’

Last Updated:
Ravi Shastri wants Axar Patel in Playing 11: জিম্বাবোয়ের বিরুদ্ধে হারলে কোণঠাসা হয়ে পড়বে টিম ইন্ডিয়া। সে ক্ষেত্রে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে না গেলেও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে। থাকবে নেট রানরেটের অঙ্কও। গৌতম গম্ভীর আজ দলে একাধিক বদলও করতে পারেন।
1/6
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ, বৃহস্পতিবার ভারতের মরণ-বাঁচন ম্যাচ। বিপক্ষে জিম্বাবোয়ে। সুপার এইট পর্বে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ভারত। এই ম্যাচে হারলে কোণঠাসা হয়ে পড়বে সূর্যকুমার যাদবের দল। সে ক্ষেত্রে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে না গেলেও তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে। থাকবে নেট রানরেটের অঙ্কও। গৌতম গম্ভীর আজ দলে একাধিক বদলও করতে পারেন। ভারত-জিম্বাবোয়ে ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।

2/6
টি২০ বিশ্বকাপ ২০২৬-এ আজ, বৃহস্পতিবার সুপার-৮-এর ২টো বড় ম্যাচ খেলা হবে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্টইন্ডিজের লড়াই হবে, আর সন্ধ্যার ম্যাচে ভারত আর জিম্বাবোয়ের মধ্যে খেলা রয়েছে। ভারতীয় ফ্যানদের নজর এই ২টো ম্যাচের দিকেই থাকবে, কারণ ভারতকে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে জিম্বাবোয়েকে যেমন হারাতেই হবে, তার আগে দক্ষিণ আফ্রিকাকেও হারাতে হবে ওয়েস্ট ইন্ডিজকে ৷ (Photo: AP)

3/6
চেন্নাইয়ের চিপকে ভারত আর জিম্বাবোয়ের লড়াই। দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জাজনক হারের পরে এই ম্যাচের প্লেয়িং-১১-এ অনেক বড় পরিবর্তন দেখা যেতে পারে, যেখানে অক্ষর প্যাটেল-এর ফিরে আসা প্রায় নিশ্চিত বলে ধরা হচ্ছে। (Photo: AP)

4/6
টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীরও মনে হয়েছে যে ভারতকে তাদের দ্বিতীয় সুপার-৮ ম্যাচে ৩২ বছর বয়সী তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে প্রথম একাদশে রাখা উচিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অক্ষর প্যাটেলকে বাইরে রাখার ম্যানেজমেন্টের সিদ্ধান্ত সবাইকে অবাক করে দিয়েছিল। বিশেষ করে তখন, যখন তিনি দলে সহ-অধিনায়কের ভূমিকাও পালন করছিলেন। হারের পরে কোচ আর ক্যাপ্টেনের এই সিদ্ধান্তের অনেক সমালোচনা হয়েছে। (Photo: AP)

5/6
ওয়াশিংটন সুন্দরকে বাইরে রেখে প্লেয়িং-১১-এ অক্ষর প্যাটেল এর ফেরাটা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। যদিও, রবি শাস্ত্রী বলেছেন যে চেন্নাইতে সুন্দর আর অক্ষর দু’জনকেই একসাথে খেলানো উচিত। শাস্ত্রী বলেছেন, ‘‘অক্ষর প্যাটেলকে দলে ফিরিয়ে আনতেই হবে। টিমে ওঁর অভিজ্ঞতার দরকার। আমার মনে হয় অক্ষর আর সুন্দর দু’জনকেই খেলানো উচিত। এতে টিমের কাছে একটা অতিরিক্ত বিকল্প থাকবে। কারণ যেকোনও দিন এমন হতে পারে যে কোনও একজন বোলার ভাল পারফর্ম করবে না, যেমন রবিবার বরুণ চক্রবর্তীর সঙ্গে হয়েছে।’’ (Photo: AP)

6/6
রবি শাস্ত্রী আরও বলেছেন, ‘‘যদি অক্ষর প্যাটেল খেলেন তাহলে উনি ৮ নম্বরে ব্যাটিং করতে পারেন। ৫ নম্বরে হার্দিক পান্ডিয়া আছেন, ৬ নম্বরে শিবম দুবে আর ৭ নম্বরে ওয়াশিংটন সুন্দর। অক্ষর ৫ নম্বরেও ব্যাটিং করতে পারেন। যদি টি২০ ক্রিকেটে আটজন ব্যাটার মিলে ভাল স্কোর করতে না পারে, তাহলে কিছু না কিছু সমস্যা আছে, বিশেষ করে যখন দলে এত শক্তি রয়েছে। দলের সমস্যা হচ্ছে, ওরা নিজেদের একটা অতিরিক্ত বোলিং অপশন দিচ্ছে না, যেটা আমার মতে খুব দরকার।’’ (Photo: AP)