advertisement

Amit Shah West Bengal Visit: বঙ্গে আজ অমিত শাহ, মায়াপুরের ইসকনে দেড়় ঘণ্টার কর্মসূচিতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

Last Updated:

Amit Shah West Bengal Visit Today News Updates: মায়াপুরের ইসকনে আজ দেড়় ঘণ্টার কর্মসূচিতে উপস্থিত থাকবেন অমিত শাহ। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে তিনি মায়াপুরে আসছেন।

মায়াপুরে আজ অমিত শাহ (File Photo)
মায়াপুরে আজ অমিত শাহ (File Photo)
সুস্মিতা মণ্ডল, কলকাতা: মায়াপুরের ইসকনে আজ, বুধবার দুপুরে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী যোগ দিতে মায়াপুরে আসছেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে শাহ রওনা দেবেন মায়াপুরের উদ্দেশে। দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ মায়াপুরে তাঁর নামার কথা। হেলিপ্যাড থেকে মন্দির চত্বরে যাবেন গল্ফ কার্টে। সেই পথের দু’পাশে নাম সংকীর্তন হবে। মন্দির চত্বরে শাহকে স্বাগত জানাতে মিনিট পাঁচেকের অনুষ্ঠান থাকছে। বৈদিক গুরুকুলের ছাত্রেরা মন্ত্রোচ্চারণের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবে।
মন্দিরের ভিতরে শাহকে স্বাগত জানাবেন ইসকনের জয়পতাকা স্বামী। মায়াপুরে অস্থায়ী হেলিপ্যাড থেকে সড়ক পথে অমিত শাহ প্রথমে ইসকনের শঙ্খ ভবনে পৌঁছবেন। সেখান থেকে রাধামাধব এবং পঞ্চতত্ত্বের বিগ্রহ দর্শন করবেন। মন্দিরে ভগবানের আরতি করারও কথা রয়েছে তাঁর। এর পর মায়াপুর ইসকনের পদ্ম ভবনে সাধু-সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রী। সেখান থেকেই অমিত শাহ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্ম যোগ দেবেন। এই দেশ-বিদেশের অগণিত ভক্ত ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে কেন্দ্রীয় মন্ত্রী-সহ বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব হাজির থাকবেন।
advertisement
advertisement
প্রথমেই ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত প্রভুপাদের মূর্তিতে অমিত শাহ ফুল দেবেন। তার পরে একে একে নরসিংহ পূজন, চৈতন্য মহাপ্রভু ও পঞ্চতন্ত্র পূজন এবং রাধামাধব ও অষ্টসখী পূজনে অংশ নেবেন শাহ। বেলা ৩টে নাগাদ মূল অনুষ্ঠান মঞ্চে পৌঁছোবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৩টে ২০ নাগাদ শাহের ভাষণ শুরু হওয়ার কথা। আধ ঘণ্টার ভাষণে ইসকন চত্বর থেকে শাহ কী বলেন, আজ সে দিকেই সকলের নজর থাকবে। ৩টে ৫৫ মিনিট নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার মায়াপুর থেকে কলকাতা বিমানবন্দরের দিকে রওনা দেবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Amit Shah West Bengal Visit: বঙ্গে আজ অমিত শাহ, মায়াপুরের ইসকনে দেড়় ঘণ্টার কর্মসূচিতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement