West Bengal Weather Update: ঠান্ডা প্রায় উধাও ! সকালে ও রাতে শীতের হালকা আমেজ রয়েছে, ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
কলকাতায় আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রায়। আগামিকাল, বৃহস্পতিবার থেকে ক্রমশ বাড়বে পারদ।
advertisement
আজ, বুধবারও কলকাতায় ১৭ ডিগ্রিতেই রয়েছে পারদ। আগামিকাল, বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে উইকেন্ডে সামান্য তাপমাত্রা বাড়তে পারে। সকালে হালকা কুয়াশা থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে ৷
advertisement
কলকাতায় আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রায়। আগামিকাল, বৃহস্পতিবার থেকে ক্রমশ বাড়বে পারদ।সামান্য বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আজ, বুধবার ১৭ ডিগ্রির ঘরে শহরের পারদ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি। দিনে শীতের আমেজ ক্রমশ কমছে। বৃহস্পতিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। সপ্তাহের শেষ দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।
advertisement
advertisement








