advertisement

West Bengal Assembly Elections: ভোটের মুখে তৃণমূলে AVBP-র নেতা! আলিপুরদুয়ারে তৃণমূল কার্যালয়ে যোগদান করেই বিস্ফোরক মন্তব্য়

Last Updated:

ভোটের মুখে পদ্ম শিবিরে ভাঙন আলিপুরদুয়ারের বিজেপি যুবনেতা অভীক দে তৃণমূলে যোগ দিলেন।বুধবার বিকেলে আলিপুরদুয়ারের তৃণমূলের দলীয় কার্যালয়ে এই যোগদান শিবির আয়োজিত হয়। তৃণমূলে যোগ দিয়েই অভীক দে জানালেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তিনি দেবী দুর্গাকে দেখতে পান।

+
তৃণমুলের

তৃণমুলের পতাকা হাতে অভীক

আলিপুরদুয়ার, অনন্যা দে: ভোটের মুখে পদ্ম শিবিরে ভাঙন৷ আলিপুরদুয়ারের বিজেপি যুবনেতা অভীক দে যোগ দিলেন তৃণমূলে। বুধবার বিকেলে আলিপুরদুয়ারের তৃণমূলের দলীয় কার্যালয়ে এই যোগদান শিবির আয়োজিত হয়। তৃণমূলে যোগ দিয়ে অভীক দে বললেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমি দেবী দুর্গাকে দেখতে পাই।’’
অভীক দে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা কো-অর্ডিনেটর ছিলেন। তৃণমূলে যোগ দিয়ে তিনি অভিযোগ তোলেন, ‘‘বিজেপি দল বাংলা বিরোধী। ছাত্র, যুবদের রাজনীতির ময়দানে নাম উজ্জ্বল করতে দিতে চান না বিজেপি নেতৃত্ব। যখন নির্বাচনের সময় আসে তখন বিজেপি নেতারা এই যুব নেতৃত্বদের খোঁজ করে। নির্বাচনের বিভিন্ন কাজ তাঁদের দিয়ে করিয়ে নেয়। নির্বাচন ফুরিয়ে গেলে আর মনে রাখা হয় না যুব নেতৃত্বদের।’’
advertisement
advertisement
এছাড়াও অভীক জানিয়েছেন, বিজেপির যুব নেতা থাকাকালীন তাঁর মনোবল ভেঙে গিয়েছিল। ভাল কাজ করার সুযোগ পাচ্ছিলেন না তিনি। তৃণমূলে যুব নেতাদের প্রাধান্য বেশি করে দেওয়া হয়। এছাড়াও, জেলাবাসীদের সুবিধার্থে নানান কাজের সুযোগ রয়েছে। অভীক দে জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাণ্ডারি। বিজেপিতে থেকে যে কাজ করতে পারিনি তৃণমূলে এসে সেই কাজগুলি করতে পারব। এই নির্বাচনে আলিপুরদুয়ারের প্রতিটি বিধানসভায় যাতে তৃণমূলের প্রার্থীরা জয়ী হন, তাঁর জন্য যা যা করণীয় তাই করব।”
advertisement
বিজেপি-র যুবনেতাকে পেয়ে তৃণমূলের শক্তিবৃদ্ধি হল বলে জানালেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্থানীয় এক তৃণমূল নেতার কথায়, ‘‘নির্বাচন ঘোষণা হওয়ার পরে পদ্ম শিবিরে ভাঙন এটাই প্রমাণ করে তৃণমূল এবারে আলিপুরদুয়ারে পাঁচটি আসনে জয়ী হবে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
West Bengal Assembly Elections: ভোটের মুখে তৃণমূলে AVBP-র নেতা! আলিপুরদুয়ারে তৃণমূল কার্যালয়ে যোগদান করেই বিস্ফোরক মন্তব্য়
Next Article
advertisement
Baranagar: বরানগরে বড় কাণ্ড! এ কী করে ফেললেন বিজেপির সজল আর CPIM-এর সায়নদীপ! এই দ্বন্দ্বেই বাজিমাত করবেন সায়ন্তিকা?
বরানগরে বড় কাণ্ড! এ কী করে ফেললেন বিজেপির সজল আর CPIM-এর সায়নদীপ! এই দ্বন্দ্বেই বাজিমাত করবেন সায়ন্তিকা?
  • সায়ন্তিকার মুখ্য প্রতিদ্বন্দ্বী বিজেপির সজল ও সিপিএমের সায়নদীপ

  • বিজেপি ও সিপিএম প্রার্থীর প্রচারে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ

  • সায়ন্তিকা ফের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement