advertisement

West Bengal Assembly Elections: একসময় মাঠ কাঁপিয়েছেন..এখন নেমেছেন ভোটের ময়দানে! তৃণমূল প্রার্থীকে নিয়ে তুমুল উৎসাহ হুগলির সপ্তগ্রামে

Last Updated:

West Bengal Assembly Elections: হুগলির সপ্তগ্রামে এদিন ক্রিকেট ম্যাচ খেলা হয় দুই তৃণমূলপ্রার্থীর মধ্যে৷ উচ্ছ্বসিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা৷ শুরু অভিনব প্রচার৷

বিদেশ বসু
বিদেশ বসু
হুগলি, সোমনাথ ঘোষ: তিনি প্রাক্তন ফুটবলার। সত্তরের দশকে মাঠ কাঁপিয়েছেন। ময়দানের ঘাসে তাঁর বল নিয়ে তার দৌড়, মনে রেখেছে বাঙালি। এবার তিনি সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী বিদেশ বোস। এবার ব্যাট হাতে নাম নামলেন সেই বিদেশ বোস। বল করে পেলেন উইকেট।
সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্তের নাম বাদ যেতেই তৃণমূল নেতৃত্ব সপ্তগ্রামের প্রার্থী নির্বাচিত করে প্রাক্তন ফুটবলার বিদেশ বোসের নাম। আজ, বুধবার বিকালে সপ্তগ্রাম বিধানসভার চুঁচুড়া মগড়া ব্লক অফিসের সামনের মাঠে ক্রিকেট খেলে জনসংযোগ করলেন তিনি। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বল খেলতে না পারলেও পরের বলে ব্যাটে লাগে। তাঁকে বল করেন বলাগড়ের তৃণমূল প্রার্থী রঞ্জন ধাড়া। এরপর বলাগড়ের প্রার্থীকে প্রথম বলেই বোল্ড করে দেন দিগপাল এই প্রাক্তন ফুটবলার। তাঁকে পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল নেতা কর্মীরা। এরপরেই মগড়া এলাকায় নেতা কর্মীদের নিয়ে পেয়ে হেঁটে জনসংযোগ শুরু করেন।
advertisement
advertisement
গত সোমবার বাম, বিজেপির পর মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দলনেত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় তাঁর বাসভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেন। প্রথা মেনেই নিজের বাসভবন থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার কোনও ব্যতিক্রম হয়নি। রাজ্যের ২৯১টি বিধানসভা কেন্দ্রের জন্য সম্পূর্ণ প্রার্থী তালিকাই একসঙ্গে প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো।
advertisement
ক্রিকেট খেললেন ফুটবলার
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে বিধায়করা টিকিট পাননি, তাঁদের অন্য ভাবে কাজে লাগাবে দল৷ ভবানীপুরে প্রার্থী হচ্ছেন মমতা৷ বেলেঘাটা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন কুণাল ঘোষ৷ পুরনো কেন্দ্র থেকেই টিকিট পাচ্ছেন মন্ত্রী জাভেদ আলি খান, ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, বেচারাম মান্না, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো মন্ত্রীরা৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
West Bengal Assembly Elections: একসময় মাঠ কাঁপিয়েছেন..এখন নেমেছেন ভোটের ময়দানে! তৃণমূল প্রার্থীকে নিয়ে তুমুল উৎসাহ হুগলির সপ্তগ্রামে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement