advertisement

জামবনিতে শুরু মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক

Last Updated:

জঙ্গলমহল সফরের দ্বিতীয় দিনে জামবনিতে প্রশাসনিক সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

#ঝাড়গ্রাম: জঙ্গলমহল সফরের দ্বিতীয় দিনে জামবনিতে প্রশাসনিক সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতি দুপুরে জামবনি থানার পাশের মাঠে আয়োজিত হয়েছে একটি সরকারি সভা ৷ এই সভা থেকে জঙ্গলমহলের উন্নয়নের জন্য গৃহীত বহু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী ৷
এদিন পশ্চিম মেদিনীপুর জেলার উন্নয়নের স্বার্থে প্রায় ৩০০ -এর কাছাকাছি প্রকল্প শুরু হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে ৷ ১৬৭টি প্রকল্পের উদ্বোধনের সঙ্গে সঙ্গে প্রায় ১৩৮টি প্রকল্পের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর পাশাপাশি ৮৭ জনের হাতে সরকারি পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী ৷
শপথ গ্রহণের পর দু’দিনের জঙ্গলমহল সফরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে মোতায়েন কড়া নিরাপত্তা ব্যবস্থা ৷ সভাস্থলে তল্লাশি চালাচ্ছে পুলিশ কুকুর ৷ সভা শেষে আজই কলকাতায় ফিরবেন তিনি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
জামবনিতে শুরু মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement