advertisement

বাজেট মোবাইল অ্যাপ: এবার এক ক্লিকেই জানা যাবে বাজেটের সব খুঁটিনাটি

Last Updated:

অ্যাপের মাধ্যমে কী সুবিধা পেতে পারেন সাধারণ মানুষ, জেনে নিন

Union Budget Mobile App:  ১ ফেব্রুয়ারি ২০২১-২২ অর্থবর্ষের বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাজেট হতে চলেছে বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। বাজেট যাতে সকলে বুঝতে পারেন এবং সকলের কাছে উপলব্ধ হয়, তার জন্য এবার মোবাইল অ্যাপ লঞ্চ করলেন অর্থমন্ত্রী। Union Budget Mobile App-টিতে বাজেটের পর এই সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে। যার অ্যাকসেস থাকবে সংসদের প্রতিনিধি ও সাধারণ মানুষদের কাছে।
অর্থমন্ত্রকের তত্ত্বাবধানে Union Budget Mobile App তৈরি করেছে ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার (NIC)। ১ তারিখ সংসদে বাজেট পেশ করার পর সমস্ত তথ্য এই অ্যাপে আপলোড করা হবে এবং তা সকলে দেখতে পাবেন। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও iOS উভয় ব্যবহারকারীদের ক্ষেত্রেই উপলব্ধ হবে। এই বছর যেহেতু প্যানডেমিকের কথা মাথায় রেখে কোনও তথ্য কাগজে প্রিন্ট করা হচ্ছে না, তাই ডিজিটাল মাধ্যমকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
advertisement
অ্যাপের মাধ্যমে কী সুবিধা পেতে পারেন সাধারণ মানুষ?
১) বার্ষিক অর্থনৈতিক বিবৃতি বা অ্যানুয়াল ফিনানসিয়াল স্টেটমেন্ট, ফিনানসিয়াল বিল, ডিমান্ড ফর গ্র্যান্টস বা DG-র সমস্ত তথ্য ও বাজেটের যাবতীয় তথ্য পাওয়া যাবে এই অ্যাপে।
advertisement
২) অ্যাপটিতে দু'টি ভাষায় তথ্যগুলি উপলব্ধ থাকবে বলে জানা গিয়েছে। এক ইংরাজি ও দুই হিন্দি। অ্যাপে ঢুকে প্রথমেই পছন্দ মতো নিজের ভাষা বেছে নেওয়া যাবে। তার পর সেই ভাষা অনুযায়ীই তথ্য বেছে নেওয়া যেতে পারে।
advertisement
৩) যে তথ্যগুলি অ্যাপে উপলব্ধ থাকবে তা অ্যাপ থেকে ডাউনলোড, প্রিন্ট করা যেতে পারে। পাশাপাশি অ্যাপেই পড়তে চাইলে জুম করার ব্যবস্থাও রয়েছে। এর পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সার্চ করার অপশন এতে পাওয়া যাবে।
৪) অ্যাপটি অ্যান্ড্রয়েড ও iOS উভয়ের জন্যই উপলব্ধ থাকবে। যে কোনও ব্যবহারকারী এই অ্যাপটি Google Play Store থেকে ডাউনলোড করতে পারেন।
advertisement
৫) বার বার অর্থমন্ত্রকে তরফে জানিয়ে দেওয়া হচ্ছে, বাজেট চলাকালীন বা তার আগে, এই অ্যাপে কোনও তথ্য পাওয়া যাবে না। বাজেট শেষ হওয়ার পরই তথ্য উপলব্ধ হবে।
প্যানডেমিকের কথা মাথায় রেখে সংক্রমণ এড়াতে আসন্ন বাজেটে কাগজে কোনও তথ্য থাকবে না। পুরোটাই হবে ডিজিটাল। যদি তথ্য প্রিন্ট করাতে হত, তা হলে প্রায় ১০০ জনকে রাতভর প্রিন্টিয়ের কাজ করতে হত। তাতে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থেকে যেত। সেই জন্যই এই পদক্ষেপ করেছে সরকার!
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বাজেট মোবাইল অ্যাপ: এবার এক ক্লিকেই জানা যাবে বাজেটের সব খুঁটিনাটি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement