advertisement

ISRO Chandrayaan 3 Scientists: চাঁদে সফল মিশনের 'হিরো' ইসরোর বিজ্ঞানীরা! জেনে নিন তাঁদের শিক্ষাগত যোগ‍্যাতা

Last Updated:

ISRO Chandrayaan 3 Scientists: ISRO-এর বিজ্ঞানীদের এই সফল মিশনটির পিছনে বড় ভূমিকা আছে। চলুন, চন্দ্রযান-৩ মিশনের মূল ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা জেনে নেওয়া যাক।

'হিরো' ইসরোর বিজ্ঞানীরা
'হিরো' ইসরোর বিজ্ঞানীরা
কলকাতাঃ চন্দ্রাভিযান সফল হয়েছে ভারতের। চলতি মাসের ২৩ অগাস্ট, বুধবার সন্ধ‍্যায় চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম। ISRO-এর বিজ্ঞানীদের এই সফল মিশনটির পিছনে বড় ভূমিকা আছে। চলুন, চন্দ্রযান-৩ মিশনের মূল ব্যক্তিদের শিক্ষাগত যোগ্যতা জেনে নেওয়া যাক।
এস সোমনাথ
advertisement
তিনি বর্তমানে ISRO-এর চেয়ারম্যান। তিনি কোল্লাম জেলার TKM ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে B.Tech ডিগ্রি অর্জন করেছেন। এরপর তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরুর থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
advertisement
এম শঙ্করন
তিনি ইউআর রাও স্যাটেলাইট সেন্টারের পরিচালক। তিনি, ১৯৮৬ সালে ভারতীদাসন বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর করেন। এরপর তিনি ইউআরএসসিতে যোগ দেন।
ডাঃ. ভি. নারায়ণ
তিনি লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের পরিচালক। তিনি ১৯৮৪ সালে ISRO-তে যোগ দেন। আইআইটি খড়গপুরের একজন প্রাক্তন ছাত্র, তিনি ১৯৮৯ সালে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং-এ প্রথম র‌্যাঙ্ক করেন এমটেক-এ। তিনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডিও করেছেন। অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া থেকে তিনি স্বর্ণপদকও পেয়েছেন। তিনি চেন্নাইয়ের সত্যভামা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রিও অর্জন করেছেন।
advertisement
ডাঃ. এস উন্নীকৃষ্ণন
এস. উন্নীকৃষ্ণান হলেন বিক্রম সারাভাই স্পেস সেন্টার এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তিরুবনন্তপুরমের পরিচালক৷ তিনি কেরালা বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ISSC ব্যাঙ্গালোর থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ME করেছেন। তিনি আইআইটি মাদ্রাজ থেকে পিএইচডিও করেছেন। এছাড়াও তিনি NALSAR থেকে টেলিযোগাযোগ এবং মহাকাশ আইনে এমএ করেছেন।
advertisement
পি ভিরামুথুভেল
পি ভিরামুথুভেল চন্দ্রযান-৩ এর প্রকল্প পরিচালক। তিনি ভিলুপুরমের রেলওয়ে স্কুল থেকে তাঁর স্কুলিং শেষ করেন। পরে একটি বেসরকারি পলিটেকনিক কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন। তিনি একটি বেসরকারি কলেজ থেকে স্নাতক করেছেন। এরপর অন্য একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্নাতকোত্তর করেন। তিনি আইআইটি মাদ্রাজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
advertisement
কল্পনা কলহস্তি
কল্পনা কালহাস্তি চন্দ্রযান-৩ এর ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর। তাঁর জন্ম বেঙ্গালুরুতে। কল্পনা আইআইটি খড়গপুর থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। এছাড়াও তিনি মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশনে B.Tech ডিগ্রি অর্জন করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ISRO Chandrayaan 3 Scientists: চাঁদে সফল মিশনের 'হিরো' ইসরোর বিজ্ঞানীরা! জেনে নিন তাঁদের শিক্ষাগত যোগ‍্যাতা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement