advertisement

WPL 2023: ডব্লুউপিএলে মেগা ফাইট, মুম্বই ও দিল্লির সিংহাসন দখলের দ্বৈরথে কে করবে বাজিমাত

Last Updated:

WPL 2023: উইমেন্স প্রিমিয়ার লিগে সোমবার আরও একটি ডবল হেডার। দ্বিতীয় ম্যাচে সিংহাসন দখলের লড়াইয়ে নামছে প্রতিযোগিতার এখনও পর্যন্ত দপুই সেরা দল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস।

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগে সোমবার আরও একটি ডবল হেডার। দ্বিতীয় ম্যাচে সিংহাসন দখলের লড়াইয়ে নামছে প্রতিযোগিতার এখনও পর্যন্ত দুই সেরা দল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। বর্তমানে লিগ টেবিলে ৬ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ রয়েছে হরমনপ্রীত কউরের দল। অপরদিকে, ৬ ম্যাচে ৪ জয় ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মেগ ল্যানিংয়ের দিল্লি। মুম্বই আজ জিততে পারলে লিগ টেবিলের শীর্ষে থাকা পাকা হয়ে যাবে। সঙ্গে পাকা হয়ে যাবে সরাসরি ফাইনালের টিকিট। অপরদিকে, দিল্লি জিততে পারলেও পয়েন্টের বিচারে ধরে ফেলবে মুম্বইকে। যদিও রান রেটে অনেকটা এগিয়ে হরমনরা। তবে দিল্লি এদিন হারাতে পারলে দুই দলেরই শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে জানার জন্য কারা লিগ টপার হয়ে সরাসরিল ফাইনালে যাবে। তবে দিল্লি এদিন হেরে গেলে কিছুটা হলেও চাপ বাড়বে।
প্রতিযোগিতার শুরু থেকেই মুম্বই ও দিল্লি অনবদ্য পারফরম্যান্স করছে। চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার এই দুই দলকেই মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে তারকাখোচিত দুই দল এদিন মুখোমুখিল হওয়ার আগে শেষ ম্যাচে উভয়কেই হারের মুখ দেখতে হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স হেরেছে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে। গুজরাট জায়ান্টসের কাছে হাতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। ফলে দুই দলের কাছেই এদিনের ম্যাচ জয়ে ফেরার। পাশাপাশি দিল্লির কাছে এই ম্যাচ বদলারও। কারণ প্রথম পর্বের সাক্ষাতে মুম্বইয়ের বিরুদ্ধে ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল দিল্লির ইনিংস। যেই রান সহজেই তাড়া করে ৫ ওভার বাকি থাকতে ৮ উইকেটে জিতে নিয়েছিল মুম্বই। দ্বিতীয় পর্বে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
advertisement
গত ম্যাচে ফ্লপ করেছিল মুম্বইয়ের ব্যাটিং। হেইলি ম্যাথিউজ, ইজি ওঙ্গ ও হরনপ্রীত কিছুটা রান পেলেও ন্যাট স্কিভার, অ্যামেলিয়া কের, যস্তিকা ভাটিয়ারা রান পাননি। যদিও ১২৭ রানের পুজি নিয়ে লড়াই করেছিল মুম্বইয়ের বোলিং। সোমলার দিল্লির বিরুদ্ধে চেনা ছন্দে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী এমআই পল্টন। দিল্লিই অবস্থাও সেষ ম্যাচে অনেকটা একই। গুজরাটের দেওয়া ১৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩৬ রানে শেষ হয়ে যায় দিল্লির ইনিংস। মারিজেন কাপ ছাড়া কেউই রান পাননি। এদিন ছন্দে ফিরতে মরিয়া ল্যানিং, শেফালি, জামাইমারা।
advertisement
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: হেইলি ম্যাথিউজ, যস্তিকা ভাটিয়া, ন্যাট স্কিভার ব্রান্ট, হরমনপ্রীত কউর (অধিনায়ক), এমিলয়া কের, ইসাবেল ওঙ্গ, হুমারিয়া কাজি, ধারা গুজ্জর, আমানজ্যোত কউর, জিনতিমানি কালিতা, সাইকা ইশাক।
দিল্লি ক্যাপিটালসের একাদশ: শেফালি ভার্মা, মেগ ল্যানিং (অধিনায়ক), অ্যালিস ক্যাপসে, জেমাইমা রড্রিগেজ, মারিজ্যান কাপ, জেস জোনাসেন, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), অরুন্ধুতি রেড্ডি, শিখা পাণ্ডে, রাধা যাদব, পুণম যাদব।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2023: ডব্লুউপিএলে মেগা ফাইট, মুম্বই ও দিল্লির সিংহাসন দখলের দ্বৈরথে কে করবে বাজিমাত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement