Team India : হারলেই সব শেষ, জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দলে বদল হচ্ছেই! এই দুই ক্রিকেটার এলেই টিম ইন্ডিয়ার সব সমস্যার সমাধান!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Team India : টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১১১ রানে অলআউট হয়েছে টিম ইন্ডিয়া।
কলকাতা : টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ সুপার-৮-এর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ৭৬ রানের হারের ফলে দলের ব্যাটিং লাইন-আপের দুর্বলতা সামনে এসেছে। ভারত ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১১১ রানে অলআউট হয়েছে।
আইসিসি ইভেন্টে ভারতের ১৭ ম্যাচের জয়ের ধারাবাহিকতা ভেঙে গেছে। ভারত গত বছর টি-২০ বিশ্বকাপ ২০২৪ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, সেখানে কোনো ম্যাচ হারেনি। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রবিবারের এই হারের আগে ভারত টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ স্টেজে নিজেদের চারটি ম্যাচে অপরাজিত ছিল।
ভারতের প্রাক্তন তারকা সঞ্জয় মাঞ্জরেকর পরামর্শ দিয়েছেন, ভারতকে টুর্নামেন্টে ফিরিয়ে আনা এবং সেমিফাইনালের আশা জীবিত রাখতে হলে কিছু বড় পরিবর্তন আনা জরুরি। অভিষেকের খারাপ ফর্ম এবং তিলক বর্মার নম্বর ৩-এ ধারাবাহিকভাবে ফ্লপ হওয়ার কারণে সমস্যা বাড়ছে।
advertisement
advertisement
এই মুহূর্তে সঞ্জু স্যামসন ভাল বিকল্প হিসেবে সামনে আসতে পারেন। এই ডানহাতি ব্যাটসম্যানকে খারাপ ফর্মের কারণে বাইরে রাখা হয়েছিল। কিন্তু তিনি স্পিন বোলিং ভালভাবে মোকাবিলা করতে পারেন এবং ওপেনিং বা টপ-অর্ডারে ভারতের সমস্যার সমাধান করতে সক্ষম।
advertisement
এখন দেখার বিষয়, ভারত কীভাবে তাদের সুপার-৮-এর বাকি পর্বে টপ-অর্ডারের সমস্যাগুলো সমাধান করে। ভারত রিঙ্কু সিংয়ের মতো অতিরিক্ত ব্যাটসম্যানের পরিবর্তে কুলদীপ যাদবকে প্রথম একাদশে ফেরাতে পারে। এতে উইকেট তোলার সম্ভাবনা বাড়বে। ওয়াশিংটন সুন্দরের বদলে অক্ষর প্যাটেলকেও দেখা যেতে পারে এবার।
পয়েন্ট টেবিল ও নেট রান রেট-
advertisement
গ্রুপ-১:
| দল | পয়েন্ট | নেট রান রেট |
|---|---|---|
| ওয়েস্ট ইন্ডিজ | ২ | +৫.৩৫০ |
| দক্ষিণ আফ্রিকা | ২ | +৩.৮০০ |
| ভারত | ০ | –৩.৮০০ |
| জিম্বাবোয়ে | ০ | –৫.৩৫০ |
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 24, 2026 10:30 AM IST











