advertisement

Sanju Samson: রাজকীয় সংবর্ধনায় ঘরে ফিরলেন সঞ্জু, ফ্যানেদের ভালবাসায় আবেগে ভাসলেন ভারতীয় তারকা

Last Updated:

Sanju Samson: সোমবার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় দলের উইকেটরক্ষক–ব্যাটার সঞ্জু স্যামসনকে রাজকীয় সংবর্ধনা জানায় ভক্তরা।

News18
News18
দেশকে বিশ্বকাপ জিতিয়েছে ঘরের ছেলে। ভারতের বিশ্বজয়ে ৩টি মরণ-বাঁচন ম্যাচে হাফ সেঞ্চুরি তৈরি করেছেন ইতিহাস। সেই ছেলে ঘরে ফিরলে সেলিব্রেশন হবে না তা আবার হয় নাকি। সোমবার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় দলের উইকেটরক্ষক–ব্যাটার সঞ্জু স্যামসনকে রাজকীয় সংবর্ধনা জানায় ভক্তরা।
আইসিসি পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর নিজের শহরে ফিরতেই তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় জমায় অসংখ্য সমর্থক। নিজেদের প্রিয় তারকার এক ঝলক দেখার জন্য বিমানবন্দরের চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন সমর্থকেরা। ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখায় স‍ঞ্জুকে ঘিরে ছিল প্রবল উচ্ছ্বাস ও আনন্দ।
advertisement
advertisement
এই হৃদয়স্পর্শী সংবর্ধনা পেয়ে সঞ্জু স্যামসন আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি এই স্বপ্ন দেখার সাহস করেছিলাম। আমি আমার দেশের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। এমনভাবে অবদান রাখতে চেয়েছিলাম যাতে আজকের এই সাফল্য সম্ভব হয়। আমি খুব খুশি এবং নিজেকে সত্যিই ধন্য মনে করছি।”
advertisement
ভারতের বিশ্বকাপ জয়ী মহাতারকা আরও বলেন, “ছোটবেলা থেকেই আমি পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখতে শিখেছি। আমার মনে হয় জীবনের সব কষ্ট, ব্যর্থতা এবং ধাক্কাই আমাকে আরও শক্তিশালী করেছে। সেই কারণেই আজ আমি যা করতে পেরেছি, তা সম্ভব হয়েছে। জীবনের কষ্ট, হতাশা বা ব্যর্থতাকে যদি ইতিবাচকভাবে ব্যবহার করা যায়, তবে সেগুলোই আপনার বড় শক্তিতে পরিণত হতে পারে। আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে, আর এজন্য আমি খুবই কৃতজ্ঞ।”
advertisement
advertisement
প্রসঙ্গত, একটা সময় প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু টি-২০ বিশ্বকাপে অভিষেক শর্মার অসুস্থতা ও দলে বাঁ-হাতি ব্যাটারের আধিক্য তাঁকে ফের সুযোগ দেয়। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সঞ্জুকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঝোড়ো ৯৭ ও ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ উইনিং ৮৯ রান করে ইনিংস খেলেন। সিরিজ সেরাও নির্বাচিত হন সঞ্জু স্যামসন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sanju Samson: রাজকীয় সংবর্ধনায় ঘরে ফিরলেন সঞ্জু, ফ্যানেদের ভালবাসায় আবেগে ভাসলেন ভারতীয় তারকা
Next Article
advertisement
Abhishek Manu Singhvi:  ২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
২৫০০ কোটির সম্পত্তির মালিক, ক্রিপ্টোয় কত বিনিয়োগ করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি?
  • হলফনামায় সিঙ্ঘভি জানিয়েছেন, তাঁর নামে থাকা সম্পত্তির মোট বাজারমূল্য ২৫০০ কোটি টাকা৷ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিঙ্ঘভিকে পুনরায় রাজ্যসভায় পাঠাচ্ছে কংগ্রেস৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement