advertisement

কোচ হয়ে ভারতকে জিতিয়েছেন বিশ্বকাপ, এবার 'তিনিই' দায়িত্ব নিলেন অন্য দেশের , টার্গেট ২০২৭

Last Updated:

World Cup: প্রধান লক্ষ্য হবে ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করা। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবোয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতার জন্য শক্তিশালী দল গড়ে তুলতে চান তারা।

News18
News18
শ্রীলঙ্কা ক্রিকেট পুরুষ জাতীয় দলের নতুন কোচ হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ও ২০১১ সালে কোচ হিসেবে ভারতকে বিশ্বকাপ জেতা গ্যারি কার্স্টেন। দুই বছরের চুক্তিতে তিনি ২০২৬ সালের ১৫ এপ্রিল থেকে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি সনাথ জয়সূর্যর স্থলাভিষিক্ত হচ্ছেন। জয়সূর্য টি–টোয়েন্টি বিশ্বকাপের আগেই পদ ছাড়ার ঘোষণা করে দিয়েছিলেন এবং প্রতিযোগিতা শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছেড়ে দেন।
২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা সহ-আয়োজক হওয়া সত্ত্বেও ভালো ফল করতে পারেনি। দলটি সুপার এইট পর্বেই বিদায় নেয় এবং তিনটি ম্যাচের একটিতেও জয় পায়নি। যদিও গ্রুপ পর্বে শ্রীলঙ্কা মোটামুটি ভালো খেলেছিল, কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে কিছু সমস্যা তাদের পিছিয়ে দেয়। বিশেষ করে মাতিশা পাথিরানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার চোট এবং ব্যাটিংয়ের হঠাৎ ভরাডুবি দলের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়।
advertisement
advertisement
গ্যারি কার্স্টেন আন্তর্জাতিক ক্রিকেটে একজন অভিজ্ঞ কোচ হিসেবে পরিচিত। তিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতের জাতীয় দলের প্রধান প্রশিক্ষক ছিলেন। তার কোচিংয়েই ভারত ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। এরপর ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের কোচ ছিলেন তিনি। তার সময়েই দক্ষিণ আফ্রিকা তিনটি ফরম্যাটেই বিশ্বের এক নম্বর দল হয়েছিল।
advertisement
সাম্প্রতিক সময়ে কার্স্টেন ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি কিছুদিন পাকিস্তান দলের সঙ্গেও যুক্ত ছিলেন। তবে দল নির্বাচনের বিষয়ে পর্যাপ্ত ক্ষমতা না থাকায় তিনি সেখান থেকে সরে দাঁড়ান। খেলোয়াড় হিসেবে ১৯৯৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন তিনি এবং আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারের বেশি রান করেছেন।
advertisement
শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, কার্স্টেনের প্রধান লক্ষ্য হবে ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করা। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবোয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতার জন্য শক্তিশালী দল গড়ে তুলতে চান তারা। একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বারবার গ্রুপ পর্বেই বিদায় নেওয়ার ধারাবাহিকতা থেকেও বেরিয়ে আসতে চায় শ্রীলঙ্কা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কোচ হয়ে ভারতকে জিতিয়েছেন বিশ্বকাপ, এবার 'তিনিই' দায়িত্ব নিলেন অন্য দেশের , টার্গেট ২০২৭
Next Article
advertisement
Sunidhi Chauhan Cries on Stage: "আমি পারছি না", সুনিধি চৌহান কেঁদে ফেললেন হাউ হাউ করে, কী হল গায়িকার? রইল ভিডিও
"আমি পারছি না", সুনিধি চৌহান কেঁদে ফেললেন হাউ হাউ করে, কী হল গায়িকার? রইল ভিডিও
  • গান গাইতে গাইতে হঠাৎই গলা ধরে এল তাঁর, চোখ ফেটে বেরিয়ে এল জল

  • সম্ভবত তাঁর এতদিনের কেরিয়ারে এমন কখনও হয়নি

  • শনিবার লখনউয়ের সন্ধ্যা দেখল এক অন্য সুনিধিকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement