advertisement

IND vs SA: 'ব্যাটিং অর্ডারে চাই পরিবর্তন..'! ভারতের একাধিক ভুল নিয়ে সরব তারকা স্পিনার

Last Updated:

T20 World Cup: টি-২০ বিশ্বকাপের সুপার এইটে পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পর, ভারতীয় দলের একাদশ গঠন ও ব্যাটিং অর্ডার নিয়ে সমালোচনায় সরব প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

News18
News18
টি-২০ বিশ্বকাপের সুপার এইটে পর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পর, ভারতীয় দলের একাদশ গঠন ও ব্যাটিং অর্ডার নিয়ে সমালোচনায় সরব প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, ভারতীয় দল বড় ম্যাচের চাপের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। গুরুত্বপূর্ণ ম্যাচে পরিকল্পনা ও ভূমিকার স্পষ্টতা না থাকলে এমন ফলই হয় বলে তিনি মন্তব্য করেন।
অশ্বিন বিশেষভাবে প্রশ্ন তোলেন কেন রিঙ্কু সিংকে আট নম্বরে নামানো হলো। তাঁর মতে, দলে যদি এত ব্যাটার থাকে, তাহলে রিঙ্কুর মতো দক্ষ ফিনিশারকে এত নিচে পাঠানো কৌশলগত ভুল। তিনি মনে করেন, রিঙ্কুকে পাঁচ নম্বরে নামালে ম্যাচের পরিস্থিতি বদলাতে পারত এবং দল চাপ সামলাতে পারত।
advertisement
advertisement
তিনি আরও বলেন, ওয়াশিংটন সুন্দর ভালো খেলোয়াড় হলেও তাঁকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তে অভিজ্ঞতার বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায়নি। বিশেষ করে যখন অক্ষর প্যাটেলের মতো অভিজ্ঞ অলরাউন্ডার দলে ছিলেন না, তখন চাপের ম্যাচে নতুন সমীকরণ তৈরি করা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যার ফল ভুগতে হয়েছে ভারতীয় দলকে।
অশ্বিনের মতে, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই পরিকল্পনা করে খেলেছিল এবং ভারতকে চাপে ফেলতে পেরেছে। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে আরও দল একই কৌশল নিতে পারে এবং ভারতকে রান তাড়া করতে বাধ্য করতে চাইবে। তাই সামনে এগোতে হলে কৌশল আরও বাস্তবসম্মত করতে হবে।
advertisement
এই পরাজয়ের ফলে ভারতের সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে। এখন বাকি ম্যাচগুলো শুধু জিতলেই হবে না, ভালো ব্যবধানেও জিততে হবে যাতে নেট রান রেটের উন্নতি হয়। অশ্বিনের মতে, ভুল থেকে দ্রুত শিক্ষা নিয়ে পরিকল্পনা বদলাতে পারলেই দল আবার ঘুরে দাঁড়াতে পারবে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: 'ব্যাটিং অর্ডারে চাই পরিবর্তন..'! ভারতের একাধিক ভুল নিয়ে সরব তারকা স্পিনার
Next Article
advertisement
Fake IPS: ইনকাম ট্যাক্সের পরে এবার ভুয়ো আইপিএস... ভোটের আগে এসব হচ্ছেটা কী! লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ
ইনকাম ট্যাক্সের পরে এবার ভুয়ো আইপিএস... ভোটের আগে এসব হচ্ছেটা কী! লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ
  • অশোকনগরে ভুয়ো আইপিএস অফিসার গ্রেফতার

  • মহিলার কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত

  • পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement