advertisement

Ravichandran Ashwin: আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মালিক! সঙ্গে আরও একটা বিরল রেকর্ড গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন

Last Updated:

Ravichandran Ashwin New Record: বর্তমানে অশ্বিনের টেস্ট উইকেট সংখ্যা ৪৭৯। একদিনের ম্যাচে ১৫১ এবং টি-টোয়েন্টিতে ৭২ টি উইকেট নিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মালিক, নয়া রেকর্ড রবিচন্দ্রণ অশ্বিনের
আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মালিক, নয়া রেকর্ড রবিচন্দ্রণ অশ্বিনের
পোর্ট অফ স্পেন: ভারতের জার্সিতে নয়া রেকর্ড রবিচন্দ্রণ অশ্বিনের। আন্তর্জাতিক ক্রিকেটের ৭০০ উইকেটের মালিক হলেন ভারতীয় এই স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ৭০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়লেন তিনি। ভারতীয়দের মধ্যে দ্রুততম ৭০০ উইকেট পাওয়ার রেকর্ড করলেন। ভারতীয়দের মধ্যে অনিল কুম্বলে ও হরভজন সিং এর আগে এই ৭০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেছেন। বর্তমানে অশ্বিনের টেস্ট উইকেট সংখ্যা ৪৭৯। একদিনের ম্যাচে ১৫১ এবং টি-টোয়েন্টিতে ৭২ টি উইকেট নিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট নেওয়ার রেকর্ড করার পাশাপাশি আরও একটা বিরল নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে পিতা ও পুত্র দু’জনকেই আউট করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর আগে টেস্ট ক্রিকেটে চার বার শিবনারায়ণ চন্দ্রপলের উইকেট নিয়েছেন অশ্বিন। বুধবারের ডমিনিকায় তাঁর শিকার হলেন শিবনারায়ণের ছেলে তেগনারায়ণও। ২০১১ সালে নিজের অভিষেক টেস্টে তেজনারায়ণের বাবা শিবনারায়ণ চন্দ্রপলকে আউট করেছিলেন রবীচন্দ্রণ অশ্বিন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ravichandran Ashwin: আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মালিক! সঙ্গে আরও একটা বিরল রেকর্ড গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement