T20 World Cup 2026 : বিশ্বকাপ দেখছেন? কোন দুই দল ফাইনাল খেলবে বলে মনে হয়? রাহুল দ্রাবিড়ের ভবিষ্যদ্বাণী শুনুন, চমকে যাবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
T20 World Cup 2026 : কোন কোন দল এবার টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ ফাইনাল খেলবে, রাহুল দ্রাবিড় ভবিষ্যদ্বাণী করলেন।
কলম্বো : ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবার বিশ্বকাপের ফাইনাল নিয়ে ভবিষ্য়দ্বাণী করেছেন। তিনি চান ভারত ও জিম্বাবোয়ে ২০২৬ টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠুক।
তিনি বলেছেন, যদিও তিনি ‘ভারত বনাম যে কেউ’ ম্যাচ মেনে নেবেন, তবুও তিনি চান তুলনামূলকভাবে দুর্বল দল হিসেবে ফাইনালে মেন ইন ব্লুর মুখোমুখি হোক জিম্বাবোয়ে। তাঁর মতে, এটি ‘জিম্বাবুয়ে ক্রিকেটের জন্যও দারুণ হবে’।
দ্রাবিড় টি২০ বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা ভালভাবেই জানেন। কারণ তিনি ২০২৪ সালে শিরোপাজয়ী ভারতীয় দলের কোচ ছিলেন। এবার ভারত ও জিম্বাবোয়ে একই গ্রুপে রয়েছে। সেমিফাইনালে একসঙ্গে উঠতে হলে তাদের গতবারের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা এবং দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে।
advertisement
advertisement
“আমি ভারত বনাম যে কারও ম্যাচ দেখতে পারি। তবে ভারত বনাম জিম্বাবোয়ে হলে জমে যাবে। সেটা জিম্বাবুয়ে ক্রিকেটের জন্যও দারুণ হবে। জিম্বাবোয়ে যদি ফাইনালে উঠতে পারে, সেটা অসাধারণ হবে। ভারতের পাশাপাশি তুলনামূলকভাবে ছোট কোনও দলকে দেখতে চাই। সেটা চমৎকার হবে,” বলেছে দ্রাবিড়।
জিম্বাবোয়ে এবার বিশ্বকাপের সুপার এইটে সর্বনিম্ন র্যাঙ্ক-এর দল। তারা কখনও এই টুর্নামেন্টের সেমিফাইনালেও উঠতে পারেনি। তবে এবারের আসরে তাদের ফর্ম দুর্দান্ত। তারা বিশ্বকাপের অভিযান শুরু করেছে ওমানের বিপক্ষে জয় দিয়ে। এরপর প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে।
advertisement
দ্রাবিড় এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং রবিবারের সুপার-এইট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ‘বড় সুবিধা’র কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আহমেদাবাদের মাঠে খেলাটা ভারতের জন্য সুবিধার।
আরও পড়ুন- ভারতীয় মহিলা দলের আগুনে পারফরম্যান্স, T20 সিরিজে ঘরের মাঠেই পুড়ে ছারখার অস্ট্রেলিয়া
তিনি বলেছেন, “আমার মনে হয় ভারতের সবচেয়ে বড় সুবিধা হল আমরা ১-২ জনের ওপর নির্ভরশীল নই। আমাদের দলে দুর্দান্ত লাইন-আপ রয়েছে। তাই স্বাভাবিকভাবেই আশা করা যায়, সেই ব্যাপারটা কাজে দেবে। তবে অবশ্যই এটি টি-টোয়েন্টি ক্রিকেট। এখানে অনিশ্চয়তা থাকে। এটি খেলাটির সবচেয়ে অস্থির ফরম্যাট এবং যে কোনো দিনে যে কেউ হেরে যেতে পারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 22, 2026 4:12 PM IST











