India W vs Aus W: ভারতীয় মহিলা দলের আগুনে পারফরম্যান্স, ঘরের মাঠেই পুড়ে ছারখার অস্ট্রেলিয়া, টি টোয়েন্টি সিরিজ স্মৃতি-শ্রেয়াঙ্কের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
India W vs Aus W: মালটি ফরম্যাট সিরিজে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ এবং একটি টেস্ট ম্যাচ খেলবে৷
কলকাতা: শ্রেয়াঙ্ক পাটিল এবং শ্রী চারানি দু’জনেই ৩ টি করে উইকেট তুলে নেন৷ তাঁদের আগুনে বোলিংয়ের সুবাদে অ্যাডিলেড ওভালে টি টোয়েন্টি ম্যাচ ও সিরিজ জিতে নিল হরমনপ্রীত কউর এন্ড কোং৷ এই সিরিজটি মালটি ফরম্যাট সিরিজ৷ সেখানে টি টোয়েন্টি ফরম্যাটটি জিতল টিম ইন্ডিয়া৷ এর ফলে পয়েন্টে ৪-২ লিড পেল তারা৷
অধিনায়ক হরমনপ্রীত সিং এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন৷ এদিন ভাইস প্রেসিডেন্ট স্মৃতি মন্ধানা ৫৫ বলে ৮২ রানের দারুণ ইনিংস খেলেন৷ জেমিমা রডরিগেজ একটি ধৈর্য্যশীল অর্ধশতরান করেন৷ তাঁদের ব্যাটে ভর দিয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান করে টিম ইন্ডিয়া৷
advertisement
advertisement
শ্রেয়াঙ্ক পাওয়ার প্লে-তে শুরুতেই বল হাতে আঘাত করে৷ জর্জিয়া ভল এবং এলিসা পেরিকে তুলে নেন৷ চারানিও বড় ধাক্কা দেন বল হাতে৷ ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই লিচফিল্ড আউট হয়ে যান৷ অ্যাশ গার্ডেনার ফিরে যান রডরিগেজের দুরন্ত ক্যাচে৷ অস্ট্রেলিয়া নিজেদের দেশের মাঠে ২০১৭ সালের পর প্রথম দ্বিপাক্ষিক সিরিজ হারল৷
India win a T20I series in Australia after 10 YEARS 🏆 pic.twitter.com/gnoxmRMsR7
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 21, 2026
advertisement
আর অস্ট্রেলিয়াকে এভাবে মাটি ধরাতে পারল ভারতীয় মহিলা ক্রিকেট দল৷ আয়োজক দলের কাছে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল টিম ইন্ডিয়া৷ তিন ম্যাচের সিরিজে একটিই ম্যাচ হারে ভারত- কিন্তু তারপর অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়াকে পুঁতে দিল ভারতীয় মেয়েরা৷
এরপর মালটি ফরম্যাট সিরিজে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ এবং একটি টেস্ট ম্যাচ খেলবে৷ এদিন টিম ম্যানেজমেন্ট টি টোয়েন্টি ম্যাচে শ্রেয়াঙ্ককে ফিরিয়ে আনে কান্তি গৌড়ের বদলে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 21, 2026 6:43 PM IST











