advertisement

কেরিয়ার শেষ বাবর আজমের! বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড

Last Updated:

Pakistan Cricket Board: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে বড় চমক দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাবার আজমের কেরিয়ার শেষ কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন।

News18
News18
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে বড় চমক দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১১ মার্চ শুরু হতে যাওয়া এই সিরিজের দলে রাখা হয়নি তারকা ব্যাটার বাবর আজম ও তরুণ ওপেনার সাইম আয়ুবকে। ২০২৬ টি-২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর দল পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে এই সিদ্ধান্ত। নির্বাচকরা একঝাঁক নতুন মুখকে সুযোগ দিয়ে ভবিষ্যতের দল গড়ার বার্তা দিয়েছেন।
দলে জায়গা পাওয়া ছয়জন ক্রিকেটারের মধ্যে সবচেয়ে আলোচিত নাম সাহিবজাদা ফারহান। বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তার ওয়ানডে অভিষেকের সম্ভাবনা উজ্জ্বল। এছাড়া আবদুল সামাদ, মায়াজ সাদাকাত, মহম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ ও শামিল হুসেইনও দলে সুযোদ়গ পেয়েছেন। তারা সবাই পাকিস্তান শাহিন্সের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন। গাজি ঘোরিকে নেওয়ায় দলে মহম্মদ রিজওয়ানের পাশাপাশি আরও একজন উইকেটকিপিং বিকল্প যুক্ত হয়েছে।
advertisement
শুধু বাবর ও আয়ুব নন, ২০২৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা আরও কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারও বাদ পড়েছেন। ফখর জামান, হাসিবুল্লাহ, মহম্মদ নওয়াজ ও পেসার নাসিম শাহ এই দলে নেই। তবে শাহিন শাহ আফ্রিদি অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন। আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আক্রাম, হ্যারিস রউফ, হুসেইন তালাত, মহম্মদ ওয়াসিম জুনিয়র ও সালমান আলি আঘা নিজেদের জায়গা ধরে রেখেছেন।
advertisement
advertisement
একাধিক বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে বাবর আজমের বাদ পড়া নিয়ে আলোচনা বেশি হচ্ছে। একসময় সব ফরম্যাটে দলের ভরসা ছিলেন তিনি। কিন্তু টি-২০ বিশ্বকাপে খারাপ ফর্মের কারণে সমালোচনায় পড়েন। যদিও ওয়ানডে তার সেরা ফরম্যাট হিসেবে ধরা হয় এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তিনি সেঞ্চুরিও করেছিলেন, তবুও নির্বাচকদের আস্থায় ঘাটতি দেখা গেছে।
advertisement
বিশ্লেষকদের মতে, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলে বাবরের সামনে কঠিন সময় অপেক্ষা করছে। অন্যদিকে সাইম আয়ুবও হতাশ হবেন, কারণ ওয়ানডেতে তার গড় ৪৬.৯৪ এবং স্ট্রাইক রেট ১০০—যা যথেষ্ট ভালো। এখন দেখার বিষয়, নতুন এই দল বাংলাদেশ সফরে কেমন পারফরম্যান্স করে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কেরিয়ার শেষ বাবর আজমের! বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড
Next Article
advertisement
Iran Israel America War Update: ৮ তারিখ বিয়ে, কবে ফিরবেন সারথী? যুদ্ধের জেরে অনিশ্চিত ডোমজুড়ের যুবকের বিয়ে
৮ তারিখ বিয়ে, কবে ফিরবেন সারথী? যুদ্ধের জেরে অনিশ্চিত ডোমজুড়ের যুবকের বিয়ে
  • যুদ্ধের জেরে অনিশ্চিত বাঙালি যুবকের বিয়ে৷ পরিস্থিতি যা, এখন ছেলের চারহাত এক হওয়ার থেকেও বাড়ির ছেলে যাতে সুস্থ ভাবে বাড়িতে ফিরতে পারেন, সেই প্রার্থনাই করছে হাওড়ার ডোমজুড়ের মুখোপাধ্যায় পরিবার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement