টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা মিতালি রাজের
Last Updated:
#হায়দরাবাদ: টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা মিতালি রাজের ৷ দেশের হয়ে ৩২টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মিতালি ৷ যার মধ্যে শ্রীলঙ্কা (২০১২), বাংলাদেশ (২০১৪) এবং ভারত (২০১৬)-এ অনুষ্ঠিত তিনটি টি টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে ৷
BREAKING: @M_Raj03 announces retirement from T20Is She led India in 32 T20Is including the three Women’s WT20 World Cups in 2012 (Sri Lanka), 2014 (Bangladesh) and 2016 (India). More details here - https://t.co/Yuv1CaCXFv pic.twitter.com/Y6n5irOoME
— BCCI Women (@BCCIWomen) September 3, 2019
advertisement
advertisement
প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টিতে ২০০০ রান করার নজির রয়েছে মিতালির ৷ অবসর ঘোষণার পর মিতালি জানিয়েছেন , ‘‘ ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কথা ভাবছিলাম ৷ ২০২১ ওয়ান ডে বিশ্বকাপেই এখন শুধুমাত্র ফোকাস করতে চাই ৷ তার জন্য টি টোয়েন্টি ফর্ম্যাট থেকে এখন সরে দাঁড়ানোরই সিদ্ধান্ত নিলাম ৷ বিশ্বকাপে নিজের সেরাটা দিতে চাই ৷ বিসিসিআই-কে ধন্যবাদ সবসময় সাপোর্ট করার জন্য ৷ ভারতের টি টোয়েন্টি দলকে আমার শুভেচ্ছা ৷’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Sep 03, 2019 2:33 PM IST











