advertisement

IPL 2023: বৌদিকে শারীরিক নির্যাতনের অভিযোগ আইপিএল তারকার বিরুদ্ধে, খেলেছেন এবারের প্লে অফেও

Last Updated:

IPL 2023: এক আইপিএল তারকার বিরুদ্ধে উঠল ধর্ষণের মত গুরুতর অভিযোগ। তাও আবার বৌদকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় থানায় অভিযোগও দায়ের করা হয়েছে শুরু হয়েছে তদন্ত।

.
.
প্রয়াগরাজ: আইপিএল অনেক অনামী ক্রিকেটারকে অন্ধকার এঁদো গলি থেকে স্বপ্নের রাজপথে নিয়ে এসেছে। রাতারাতি বদলে দিয়েছে জীবন। আনকোরা থেকে অনেকেই হয়ে উঠেছেন তারকা। এবার তেমনই এক আইপিএল তারকার বিরুদ্ধে উঠল ধর্ষণের মত গুরুতর অভিযোগ। তাও আবার বৌদকে ধর্ষণের অভিযোগ। যিনি নিজেই পুলিসে কর্মরত। ঘটনায় থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
অভযুক্ত ক্রিকেটার এবার আইপিএল ২০২৩-এও খেলেছেন। যে চার দল আইপিএলের প্লে অফে উঠেছিল তাদের মধ্যে একটি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচেও দলকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছিলেন এই বোলার। যদিও প্লে অফ থেকেই বিদায় নিয়েছিল সেই দল। গত মরশুমের পর এই প্লেয়ার দীর্ঘদিন চোটের কারণে বাইরে ছিল। এবার তার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ তুলল তার বউদি।
advertisement
advertisement
নির্যাতিতার অভিযোগ, ২০১৮ সালে বারণসীতে বৌদ্ধ রীতি অনুযায়ী তাঁর বিয়ে হয়েছিল। তাঁর স্বামীও পুলিশে রয়েছে। নির্যাতিতে জানান, বিয়ের আগে জানতে পারেননি তাঁর স্বামীর আগে আরও একটি বিয়ে রয়েছে। বিয়ের কয়েক দিন পর থেকেই পের জন্য চাপ দিতে থাকে। যার ফলে অশান্তি লেগেই থাকত। ১ বছর সংসারে তাঁকে নানারকমভাবে অত্যাচার করা হয় বলে অভিযোগ। এরপর তিনি বাপের বাড়ি চলে আসেন।
advertisement
এরপর নির্যাতিতা আরও জানান, ২০১৯ সালে এখ পরিবারিক অনুষ্ঠানের আছিলায় তাঁকে বাড়িতে ডাকেন তাঁর স্বামী। সেখানেই ওই আইপিএ এল ক্রিকেটার তাঁকে ধর্ষণা করে। বিষয়টি স্বামীকে জানালে তিনিও মারধর করে বলে অভিযোগ। শুধু তাই নয়, অভিযোগ নির্যাতিতার তিন বছরের ছেলেকে ধর্মান্তরিত করার জন্য চাপ দেওয়া হয়। এরপর প্রয়াগরাজ থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। বর্তমানে তদন্তের কারমে অভিযুক্তের নাম প্রকাশ্যে না আনলেও, পরবর্তীতে তদন্তের পর সব জনানো হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023: বৌদিকে শারীরিক নির্যাতনের অভিযোগ আইপিএল তারকার বিরুদ্ধে, খেলেছেন এবারের প্লে অফেও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement