advertisement

‘আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের’- অভিনেত্রী-ক্রিকেটার যোগের গুঞ্জনে এভাবেই ফুঁসে উঠলেন ভারতীয় তারকা

Last Updated:

ফের নাকি অভিনেত্রী এবং ক্রিকেটার যোগ ৷ আইপিএলের ভরা বাজারে শিরোনামে উঠে আসছে প্রেম কাহিনি ৷ আর কাহিনি এতটাই জোরালো যে এই নতুন জুটিকে কার্যত ছাদনাতলায় অবধি পৌঁছে দিয়েছে গুঞ্জন ৷

#বেঙ্গালুরু:  ফের নাকি অভিনেত্রী এবং ক্রিকেটার যোগ ৷ আইপিএলের ভরা বাজারে শিরোনামে উঠে আসছে প্রেম কাহিনি ৷ আর কাহিনি এতটাই জোরালো যে এই নতুন জুটিকে কার্যত ছাদনাতলায় অবধি পৌঁছে দিয়েছে গুঞ্জন ৷
চিত্রনাট্যের নায়িকা তানিষ্কা কাপুর ৷ মুম্বইয়ের হলেও কন্নড় ছবিরই মুখ এই তনিষ্কা ৷ তিনি আর যজুবেন্দ্র চাহাল নাকি ভরপুর প্রেম করছেন ৷ চমকে উঠছেন ৷ আর না না লাজুক স্বভাবের রিস্ট স্পিনারেই নাকি কাত তানিষ্কা ৷
Yuzvendra chahal denies his love relationship with Tanisha /File Photo Yuzvendra chahal denies his love relationship with Tanisha /File Photo
advertisement
advertisement
সম্প্রতি তাঁদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাওয়া থেকে এই জল্পনা হুহু করে বেড়েছে ৷ ভারতীয় দলের জার্সিতে চমক তৈরি করা চাহাল এই মুহূর্তে আইপিএলে বেঙ্গালুরু রয়াল চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন ৷ দক্ষিণী দক্ষিণী যোগে বেশ দেখাও হয়ে যাচ্ছে দু‘জনের ৷
তবে এই পুরো জল্পনায় শুধু জল নয়, সিমেন্ট ঢেলে দিল চাহালের এক সোশ্যাল মিডিয়া পোস্ট ৷ আইপিএলে এখনও অবধি বিশেষ চমক দেখাতে পারেননি চাহাল, পাঁচ ম্যাচে ৫ টি উইকেট নিয়ে এখনও অবধি আইপিলএলের সেরা উইকেট শিকারীদের মধ্যে ২৫ নম্বরে রয়েছেন ৷ নেহাতই পাতি পারফরম্যান্স ৷ তাই বোধহয় আর গসিপে না গিয়ে ক্রিকেটেই ফোকাস করতে চাইছেন চাহাল ৷ নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন তিনি ও তানিষ্কা শুধুমাত্রই ‘বন্ধু’ ৷ তাঁদের বিয়ের কোনও সম্ভবনা নেই ৷ এই মুহূর্তে শুধু তাঁর সঙ্গেই নয়, কারোর সঙ্গেই বিয়ের কোনও সম্ভবনা নেই চাহালের ৷
advertisement
Yuzvendra chahal denies his love relationship with Tanisha /Photo Courtesy:  Yuzvendra Chahal   /Twittter Yuzvendra chahal denies his love relationship with Tanisha /Photo Courtesy: Yuzvendra Chahal /Twittter Handle
চাহাল সাফাই দিতেই পারেন ৷ তবে যা রটে তার কিছু তো বটে এই প্রবাদটাও আছে ৷ আর অভিজ্ঞ চোখে এরকম অনেক ভালো বন্ধু দেখা আছে ৷ তাই বিষয়টা যদি ছাদনাতলা অবধি গড়ায়ও তাহলে কিন্তু মন্দ লাগবে না চাহাল ফ্যানদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের’- অভিনেত্রী-ক্রিকেটার যোগের গুঞ্জনে এভাবেই ফুঁসে উঠলেন ভারতীয় তারকা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement