advertisement

IND vs SA: সঞ্জু- তিলকের সুপার ইনিংসের পর বল হাতে কামাল অর্শদীপ-বরুণ, হার্দিকদের, হেলায় হারিয়ে সিরিজ জয় ভারতের

Last Updated:

IND vs SA: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে ৩-০ হোয়াইট ওয়াশ খাওয়া ভারতের মনোবল ফের চাঙ্গা, বিদেশের মাঠে সিরিজ জয় সূর্যকুমারের নেতৃত্বে থাকা তরুণ তু্র্কিদের

দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারিয়ে সিরিজ জয় ভারতের Photo- AP
দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারিয়ে সিরিজ জয় ভারতের Photo- AP
IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে সঞ্জু স্যামসন ও তিলক ভর্মার ব্যাটে রানের তুফান তুলে বিশাল ২৮৩ রান করার পর বল হাতেও দক্ষিণ আফ্রিকার ব্যাটস্যম্যানদের লড়াইতেই ফিরতেই দিলেন না টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা৷ এদিন ১৮.২ ওভারে ১৪৮ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা৷ ভারত ১৩৫ রানে জিতে যায় চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ৷
এদিন ভারতের হয়ে অর্শদীপ ৩ উইকেট এবং অক্ষর প্যাটেল- বরুণ চক্রবর্তী ২ উইকেট নেন৷ হার্দিক,রমনদীপ, রবি বিষ্ণোই ১ টি করে উইকেট নেন৷
এদিন ১ রানের মধ্যেই দুই প্রোটিয়াস ওপেনারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন ভারতীয় বোলাররা৷ অর্শদীপ সিং প্রথম উইকেট নেন আউট করেন রেজা হেন্ডরিক্সকে৷ অন্যদিকে রায়ান রিকেলটনকে আউট করেন হার্দিক পান্ডিয়া৷
advertisement
advertisement
এরপরে তৃতীয় উইকেট পড়ে ১০ রানে৷ সে এডিয়েন মার্করম অর্শদীপের বোলিংয়ের শিকার৷ হেনরিক ক্লাসেনকেও ০ রানে প্যাভিলিয়নের রাস্তা দেখান অর্শদীপই৷ ট্রাইস্টেন স্টাবস ও ডেভিড মিলার জুটিতে খানিকটা রান হলেও কিন্তু তা দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরানোর জন্য যথেষ্ট ছিল না৷
স্টাবস ২৯ বলে ৪৩ রান করে আউট হন রবি বিষ্ণোই-র বলে, অন্যদিকে ডেভিড মিলার ২৭ বলে ৩৬ রান করে বরুণ চক্রবর্তীর শিকার৷ এই দুই ক্রিকেটার ছাড়া বাকি সকলেই শুধু আয়ারাম ও গয়ারাম৷
advertisement
এদিকে এর আগে এমনিতেই তৃতীয় টি টোয়েন্টি জিতে ২-১ সিরিজে এগিয়ে সূর্যকুমার যাদবের ছেলেরা৷ এটি দ্বিতীয় উইকেট জুটিতে ২০০ রানের বেশির পার্টনারশিপ করলেন সঞ্জু স্যামসন ও তিলক ভর্মা৷
advertisement
এদিন ভারত পাঁচটি রেকর্ড গড়ে৷ জোহনেসবার্গের মাঠে সর্বোচ্চ টি টোয়েন্টি রান করল তারা৷ দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ৷
এই প্রথম টি টোয়েন্টি দুজন ক্রিকেটার একই দলের দুজন ক্রিকেটার শতরান করলেন প্রথমবার৷ ভারত দ্রুততম দ্বি শতরান করার রেকর্ড করল৷
এটা বিদেশের মাটিতে টি টোয়েন্টিতে ভারতীয় দলের সবচেয়ে বড় স্কোর হল৷ যা ২৮৩ ৷
advertisement
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব৷ তাঁর ব্যাটররা এদিন সব অর্থেই অধিনায়কের মান রাখেন৷ অভিষেক শর্মা এদিন ১৮ বলে ৩৬ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ২ টি চার ও ৪ টি ছক্কা দিয়ে৷ তাঁর আউট হওয়ার পর তিলক ভর্মা ওপেনার সঞ্জু স্যামসনের সঙ্গে ক্রিজে কার্যত আগুন ধরিয়ে দেন৷
advertisement
তুখোড় প্রোটিয়া বোলিং আক্রমণ এবং দুরন্ত ফিল্ডিং সব কিছুকেই পাড়ার ক্রিকেট স্তরে নামিয়ে এনে ধামাকা রানের প্রদর্শন করেন দুই তরুণ৷ এদিন সঞ্জু স্যামসন প্রথমে এবং তার কয়েক মিনিটের মধ্যেই তিলক ভর্মা শতরান করে ফেলেন৷
এই জোড়া শতরানে ভর দিয়ে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৮৩ রান করে ভারত৷ এদিন ভারত যেভাবে খেলছিল এক সময়ে মনে হচ্ছিল হয়ত টি টোয়েন্টির সর্বোচ্চ রানের নতুন রেকর্ড নিজেদের নামে করে নেবে৷ তবে সেটা না হলেও জোহানেসবার্গে কোনও দলের করা সর্বোচ্চ রান হল৷
advertisement
৫৬ বলে ১০৯ রান করে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন৷ তাঁর ইনিংস সাজানো ছিল অন্যদিকে তিলক ভর্মা অপরাজিত থাকেন ১২০ রানে৷ তাঁর ইনিংস সাজানো ৯ টি চার ও ১০ টি ছয় দিয়ে৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: সঞ্জু- তিলকের সুপার ইনিংসের পর বল হাতে কামাল অর্শদীপ-বরুণ, হার্দিকদের, হেলায় হারিয়ে সিরিজ জয় ভারতের
Next Article
advertisement
Girish Park TMC BJP Clash: মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, মোদির সভার আগে বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক!
  • বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গিরিশ পার্ক৷

  • মন্ত্রী শশী পাঁজার বাড়িতেও হামলার অভিযোগ৷

  • আহত দু পক্ষের বেশ কয়েকজন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement