advertisement

PM Modi: রেলে 'চেপেও' বাংলা জয়ের দিন দেখছে বিজেপি, একাধিক রেল প্রকল্পের সূচনা মোদির হাতে! ব্রিগেডে উঠল জয়ধ্বনি

Last Updated:

পশ্চিমবঙ্গ সফরে এসে রেলের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়ালি দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন।

+
একাধিক

একাধিক প্রকল্পের সূচনা

বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পশ্চিমবঙ্গ সফরে এসে রেলের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার আগে প্রশাসনিক কর্মসূচির অংশ হিসেবে তিনি ভার্চুয়ালি দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন।
এই কর্মসূচির মাধ্যমে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় রেলের পরিকাঠামো উন্নয়নের একাধিক উদ্যোগের উদ্বোধন করা হয়। তার মধ্যে অন্যতম হল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থেকে বাংলা–ওড়িশা সীমানার দাঁতন পর্যন্ত তৃতীয় রেললাইনের সূচনা। প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এই তৃতীয় লাইনের ফলে ওই রুটে ট্রেন চলাচল আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন পরিচালনায়ও সুবিধা হবে রেলের।
advertisement
advertisement
এছাড়াও কলাইকুন্ডা থেকে কানমহুলী পর্যন্ত আধুনিক সিগন্যালিং ব্যবস্থারও উদ্বোধন করা হয়। নতুন এই সিগন্যালিং ব্যবস্থার ফলে ট্রেন চলাচল আরও নিরাপদ ও দ্রুততর হবে। রেল সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পগুলি চালু হওয়ার ফলে ট্রেন পরিষেবা আরও শক্তিশালী হবে এবং সময় মেনে ট্রেন চলাচল নিশ্চিত করা সম্ভব হবে।
advertisement
দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে জানান হয়েছে, নতুন রেললাইন ও আধুনিক সিগন্যালিং ব্যবস্থার ফলে এই অঞ্চলে রেল যোগাযোগ আরও মজবুত হবে। পাশাপাশি যাত্রী পরিষেবার মান উন্নত হওয়ার পাশাপাশি পণ্য পরিবহনেও গতি আসবে, যা সামগ্রিকভাবে রেলের আয় বৃদ্ধিতেও সহায়ক হবে।
advertisement
এদিন প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তে একাধিক ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পেরও উদ্বোধন করেন। এই প্রকল্পের লক্ষ্য দেশের বিভিন্ন স্টেশনকে আধুনিক সুযোগ-সুবিধায় উন্নত করা। খড়গপুর ডিভিশনের অন্তর্গত কলাইকুন্ডা ও বেলদা স্টেশনেও বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্বোধনী কর্মসূচি পালন করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
PM Modi: রেলে 'চেপেও' বাংলা জয়ের দিন দেখছে বিজেপি, একাধিক রেল প্রকল্পের সূচনা মোদির হাতে! ব্রিগেডে উঠল জয়ধ্বনি
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • বুধবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement