advertisement

TMC-CPIM: বেনজির সৌজন্য তৃণমূল বিধায়কের! BJP কর্মীর পর এবার অসুস্থ CPIM কর্মীকে গেলেন দেখতে! ভোট বাজারে মন ভাল করা দৃশ্য

Last Updated:

TMC-CPIM: ভোটের আগেই বিরাট চমক । বিজেপি কর্মীর পর এবার সিপিএম কর্মীর বাড়িতে পৌছে গেলেন তৃণমূল বিধায়ক। শুধুই কি মানবিকতা, নাকি ভোটের আগে চলছে রাজনীতি, তীব্র কটাক্ষ বিজেপির।

সিপিএম কর্মীর বাড়িতে তৃণমূল বিধায়ক
সিপিএম কর্মীর বাড়িতে তৃণমূল বিধায়ক
চুঁচুড়া, সোমনাথ ঘোষ: বিজেপি কর্মীর পর এবার সটান সিপিএম কর্মীর বাড়িতে তৃণমূল বিধায়ক। শুধুই কি মানবিকতা, নাকি ভোটের আগে চলছে রাজনীতি কটাক্ষ বিজেপির। দূরারোগে আক্রান্ত সিপিএম কর্মী। খবর পেয়ে তড়িঘড়ি তাঁর বাড়িতে পৌঁছে গেলেন তৃণমূল বিধায়ক। এবং পাশে থাকার আশ্বাস দিলেন পরিবারকে।
চুঁচুড়া বিধানসভার কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১২০ নম্বর বুথের বাসিন্দা প্রভাস চ্যাটার্জি। তিনি একজন সিপিএমের সক্রিয় কর্মী। যদিও তার পরিবারের অন্য সদস্য বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। পরিবারের তরফে জানা যায়, প্রভাস বাবু ক্যানসারে আক্রান্ত হয়েছেন। বেশ কিছুদিন ধরেই তিনি বিছানায় শয্যাশায়ী। এমন অবস্থায় তাকে দেখতে তার বাড়িতে সটান পৌঁছে গেলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। যা নিয়ে আবারও শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।
advertisement
আরও পড়ুন-একাধিক পুরুষসঙ্গী, সহবাসের পরই বিচ্ছেদ! ভেঙেছে ২ ক্রিকেটারের মন, এখন ১২০ কোটির মালকিন ‘ইনি’, বলুন তো কে ‘এই’ অভিনেত্রী?
সম্প্রতি এক অসুস্থ বিজেপি কর্মীকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন অসিত মজুমদার। এবং সেই বিজেপি কর্মীর মৃত্যুর পর তার বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনাও জানিয়েছিলেন চুঁচুড়া বিধায়ক। ওই বিজেপি পরিবারের পাশে থাকার আশ্বাস ও দেন বিধায়ক।
advertisement
advertisement
আরও পড়ুন-আগামী ৮ মাস…! মঘা নক্ষত্রে কেতুর রাজকীয় গমন, ৫ রাশি হবেন ‘কোটিপতি’, বাড়বে বিপুল বেতন, রাজার হালে সুখ
এবার সিপিএম কর্মী অসুস্থ খবর পেয়ে তার বাড়িতেও পৌঁছে গেলেন বিধায়ক। খোঁজ নিলেন তার শারীরিক অবস্থার। নিজের ফোন নম্বর থাকা ভিজিটিং কার্ড তুলে দিলেন সিপিএম কর্মীর হাতে। যে কোনও সমস্যাতেই তাঁকে ফোন করতে বলেন বিধায়ক। খোঁজ নেন অসুস্থ ব্যক্তির স্বাস্থ্য সাথী কার্ড আছে কিনা। সিপিএম কর্মীর মা তিনিও অসুস্থ বৃদ্ধা। তাঁর সঙ্গে কথা বলেন। এবং গোটা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
advertisement
বিধায়ক অসিত মজুমদার বলেন, এগুলো রাজনীতির বাইরে। মানব ধর্মের দৃষ্টান্ত বলে বলুন। আমরা তো মানুষ জঙ্গলে বাস করি না। যদি খবর পাই কোন মানুষ অসুস্থ, তাহলে সেখানে যাওয়া আমি বিধায়ক হিসেবে আমার কর্তব্য বলে মনে করি। আমি যেমন বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি বা কোনও ধর্মীয় অনুষ্ঠানে যাই, তেমনি কেউ অসুস্থ হলে তাকেও দেখতে যাই। এর মধ্যে বিজেপি, সিপিএম, কংগ্রেসের ব্যাপার নেই। আমি বিধায়ক, সিপিএম তৃণমূল কংগ্রেস এসইউসি সবার বিধায়ক। উনি সিপিএম করতেন। সিপিএমের হয়ে পঞ্চায়েতে দাঁড়িয়েও ছিলেন। কিন্তু তার আগে হচ্ছে উনি মানুষ। উনি সুস্থ হোক সেটাই চাইব।
advertisement
পাল্টা বিজেপি নেতা সুরেশ সাউ বলেন, ওনার মধ্যে কোনও মানবতা খুঁজে পাওয়া যায় না। নিজের দলের একাধিক কর্মী অসুস্থ হয়ে পড়ে আছেন কিন্তু ভুলেও তাদের দেখতে জান না। মানবতা যখন এতই উপচে পরছে তবে চুঁচুড়া হাসপাতালে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন তো। সেখানে তাকে দেখা যায় না। মানবতা দেখাতে হলে আর্থিকভাবে সাহায্য করে দেখাক। লোকদেখানো পাশে দাঁড়িয়ে লাভ নেই। ভোটের মুহূর্তে এসে সিপিএমের বাড়িতে বিজেপির বাড়িতে যাওয়া মানবতা নয় এটা রাজনীতি। ওনাকে ধিক্কার জানাই। অন্যদিকে অসুস্থ সিপিএম কর্মী প্রভাস চ্যাটার্জি বলেন, বিধায়ক আমার বাড়িতে এসেছেন আমি খুশি হয়েছি। তিনি সমস্ত রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হুগলি/
TMC-CPIM: বেনজির সৌজন্য তৃণমূল বিধায়কের! BJP কর্মীর পর এবার অসুস্থ CPIM কর্মীকে গেলেন দেখতে! ভোট বাজারে মন ভাল করা দৃশ্য
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement