advertisement

IND vs PAK: অটুট থাকল ভারতের প্রতিবাদ! টি-২০ বিশ্বকাপেও পাকিস্তানের সঙ্গে 'নো হ্যান্ডশেক'!

Last Updated:

IND vs PAK: এশিয়া কাপের পর টি-২০ বিশ্বকাপ। ফের একবার টসের সময় পাকিস্তান অধিনায়ক সলমন আলি আগার সঙ্গে সঙ্গে সৌজন্য বিনিময় হ্যান্ডশেক করলেন না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

News18
News18
কলম্বো: এশিয়া কাপের পর টি-২০ বিশ্বকাপ। ফের একবার টসের সময় পাকিস্তান অধিনায়ক সলমন আলি আগার সঙ্গে সঙ্গে সৌজন্য বিনিময় হ্যান্ডশেক করলেন না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিনের ম্যাচে কী হবে তা নিয়ে জল্পনা চলছিল। শেষ পর্যন্ত নিজেদের প্রতিবাদে অনড় থাকল ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ খেললেও পাকিস্তানের সঙ্গে নো হ্যান্ডশেক ভারতের।
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান প্রথমে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল। তবে শেষ পর্যন্ত আইসিসির হস্তক্ষেরে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয় পিসিবি ও পাক সরকার। তবে টুর্নামেন্টে পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হওয়ার পর থেকেই করমর্দন হবে কি না তা নিয়ে কৌতূহল ছিল। কিন্তু রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান টসের পরই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। করমর্দন করেননি দুই অধিনায়ক। প্রতিবাদ জারি রাখল ভারতীয় দল।
advertisement
advertisement
প্রসঙ্গত, মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিল না ভারতীয় দলের। কলম্বোতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়র সলমন আলি আগা। ফ্রেশ উইকেটের সুবিধা যাতে বোলাররা কিছুটা নিতে পারে আর পরে ডিউ ফ্যাক্টরের সুবিধা নিতেই এই সিদ্ধান্ত পাক অধিনায়কের। তবে টস হারলেও খুশি সূর্যকুমার যাদব। কারণ তিনি প্রথমে ব্যাট করার পরিকল্পনাই করেছিলেন। এই ম্যাচে গত ম্যাচের একাদশ নিয়েই নামছে পাকিস্তান। ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে। সঞ্জু স্যামসনের পরিবর্তে দলে এসেছেন অভিষেক শর্মা ও অর্শদীপ সিংয়ের বদলে দলে কুলদীপ যাদব।
advertisement
এক ঝলকে দেখে নিন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ: অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।
advertisement
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম একাদশ: সঈম আয়ূব, শাহাবজাদা ফারহান, সলমন আলি আগা (অধিনায়ক), বাবর আজম, মহম্মদ নওয়াজ, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, ফহিম আশরফ, শাহিন শাহ আফ্রিদি,আব্রার আহমেদ, উসমান তারিক।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: অটুট থাকল ভারতের প্রতিবাদ! টি-২০ বিশ্বকাপেও পাকিস্তানের সঙ্গে 'নো হ্যান্ডশেক'!
Next Article
advertisement
Tarique Rahman Oath Ceremony: মোদি সরকারের প্রতিনিধি হয়ে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন কে? নাম জানাল কেন্দ্র
মোদি সরকারের প্রতিনিধি হয়ে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন কে? নাম জানাল কেন্দ্র
  • তারেক রহমানের শপথ অনুষ্ঠানে প্রতিনিধি পাঠাচ্ছে ভারত৷

  • ভারতের প্রতিনিধি হয়ে যাচ্ছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷

  • আগামী মঙ্গলবার ঢাকায় শপথ নেবেন তারেক রহমান৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement