advertisement

India vs Pakistan, T20 World Cup 2026: ধরাশায়ী পাকিস্তান ! ৬১ রানে জিতে টি২০ বিশ্বকাপের সুপার এইটে ভারত

Last Updated:

India (IND) vs Pakistan (PAK) T20 World Cup 2026 Match: ৭-১ হল ৮-১ ! ভারতের সামনে আবারও উড়ে গেল পাকিস্তান ৷ ঈশানের ঝড়ে ৬১ রানে জিতে বিশ্বকাপের সুপার এইটে টিম ইন্ডিয়া ৷

Pakistan's Shadab Khan, right, leaves the ground after losing his wicket as India's Abhishek Sharma celebrates during the T20 World Cup cricket match between India and Pakistan in Colombo, Sri Lanka, Sunday, Feb. 15, 2026. (AP Photo/Eranga Jayawardena)
Pakistan's Shadab Khan, right, leaves the ground after losing his wicket as India's Abhishek Sharma celebrates during the T20 World Cup cricket match between India and Pakistan in Colombo, Sri Lanka, Sunday, Feb. 15, 2026. (AP Photo/Eranga Jayawardena)

কলম্বো: বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ এখন কেবল নামেই ‘মহারণ’! টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান ৭-১ থেকে ৮-১ হয়ে গেল। কলম্বোর পিচ ঠিক কেমন হবে, তা নিয়ে চিন্তা ছিল ভারতীয় দলে। ম্যাচ শুরু হওয়ার পর দেখা গেল, কলম্বোর চরিত্র মেনে মন্থর পিচও বানানো হয়েছে। সেই পিচে ঈশান যে ইনিংসটি খেললেন তা ভারতের ক্রিকেট ইতিহাসে আজীবন থেকে যাবে। ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১৪ রানেই শেষ হল পাকিস্তানের ইনিংস। ৬১ রানে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে সূর্যকুমারেরা।

ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ২০২৬ লাইভ  | India (IND) vs Pakistan (PAK) T20 World Cup 2026 Match Live

Feb 15, 202610:24 PM IST

ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ২০২৬ লাইভ: ৬১ রানে বিরাট জয় ভারতের !

১১৪ রানে শেষ পাকিস্তানের ইনিংস। ৬১ রানে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে সূর্যকুমারেরা।

Feb 15, 202610:09 PM IST

ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ২০২৬ লাইভ: পাকিস্তান ৯৭/৯

জয়ের জন্য ভারতের দরকার আর মাত্র একটা উইকেট ৷ জয়ের দোরগোড়ায় সূর্যকুমাররা ৷

Feb 15, 202610:05 PM IST

ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ২০২৬ লাইভ: পাকিস্তানের নবম উইকেটের পতন !

পরপর উইকেট হারাল পাকিস্তান ! হ্যাটট্রিকের মুখে বরুণ চক্রবর্তী ৷ পাকিস্তানের নবম উইকেটের পতন !

advertisement
Feb 15, 202610:02 PM IST

ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ২০২৬ লাইভ: ১৫ ওভারের খেলা শেষ

১৫ ওভারের খেলা শেষ ৷ পাকিস্তানের স্কোর ৭ উইকেট হারিয়ে ৯৭ রান ৷

Feb 15, 20269:50 PM IST

ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ২০২৬ লাইভ: পাকিস্তানের সপ্তম উইকেটের পতন !

আবার আউট ! পাকিস্তানের ব্যাটসম্যানরা যেন আসছেন আর যাচ্ছেন ৷ ৭৯ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে হারের মুখে পাকিস্তান ৷

Feb 15, 20269:43 PM IST

ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ২০২৬ লাইভ: আউট উসমান ! ৫ম উইকেটের পতন

একাই টানছিলেন দলকে ৷ অক্ষর প্যাটেলের বলে শেষপর্যন্ত আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরলেন উসমান খান ৷ পাকিস্তানের পঞ্চম উইকেটের পতন ৷ ৪৪ রান করলেন তিনি ৷

advertisement
Feb 15, 20269:38 PM IST

ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ২০২৬ লাইভ: পাকিস্তান ৭১/৪

১০ ওভারের খেলা শেষ ৷ পাকিস্তানের রান ৭১/৪ ৷ দলকে টানছেন উসমান ৷

Feb 15, 20269:19 PM IST

ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ২০২৬ লাইভ: পাকিস্তানের চতুর্থ উইকেটের পতন !

একের পর এক উইকেট হারিয়ে বিরাট চাপে পাকিস্তান ! অক্ষর প্যাটেলের বলে এবার আউট হলেন বাবর আজম ৷

Feb 15, 20269:10 PM IST

ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ২০২৬ লাইভ: পাকিস্তানের তৃতীয় উইকেটের পতন !

দারুণ শুরু ভারতীয় পেসারদের ! পরপর তিন উইকেট হারাল পাকিস্তান ৷ অধিনায়ক সলমন আলি আঘাও মাত্র ৪ রান করে প্যাভিলিয়ানে ফিরলেন ৷

India’s players wait for the third umpire’s decision for the wicket of Pakistan’s Saim Ayub, second left, during the T20 World Cup cricket match between India and Pakistan in Colombo, Sri Lanka, Sunday, Feb. 15, 2026. (AP Photo/Eranga Jayawardena)

advertisement
Feb 15, 20268:57 PM IST

ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ২০২৬ লাইভ: পাকিস্তানের প্রথম উইকেটের পতন !

শুরুতেই আউট সাহিবজাদা ফারহান ৷ ৪ বল খেলে কোনও রান না করেই আউট হন তিনি ৷

Feb 15, 20268:46 PM IST

ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ২০২৬ লাইভ: পাকিস্তানের সামনে টার্গেট ১৭৬ রান

রিঙ্কু সিং মরিয়া একটা চেষ্টা চালালেও শেষ ওভারে পরপর আউট হন শিবম দুবে এবং অক্ষর প্যাটেল ৷ ভারতের ইনিংস থামল ১৭৫ রানে ৷

Feb 15, 20268:36 PM IST

ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ২০২৬ লাইভ: আউট সূর্যকুমার !

৩২ রান করে আউট হলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ ভারতের রান ১৬৩/৫

India’s captain Suryakumar Yadav plays a shot during the T20 World Cup cricket match between India and Pakistan in Colombo, Sri Lanka, Sunday, Feb. 15, 2026. (AP Photo/Eranga Jayawardena)

advertisement
Feb 15, 20268:30 PM IST

ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ২০২৬ লাইভ: ১৫০ রান পূর্ণ ভারতের

১৮ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান ৷

Feb 15, 20268:26 PM IST

ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ২০২৬ লাইভ: ১৭ ওভারের খেলা শেষ

১৭ ওভার শেষে ভারতের রান ৪ উইকেট হারিয়ে ১৪০ রান ৷ ব্যাট করছেন সূর্যকুমার এবং শিবম দুবে ৷

Feb 15, 20268:15 PM IST

ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ২০২৬ লাইভ: পরপর দুটি উইকেট হারাল ভারত !

পরপর উইকেট হারাল বারত ৷ ২৫ রান করে তিল ভার্মা আউট হওয়ার পর এবার আউট হলেন হার্দিক পান্ডিয়াও ৷ কোনও রান না করেই প্যাভিলিয়ানে ফিরলেন তিনি ৷

advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan, T20 World Cup 2026: ধরাশায়ী পাকিস্তান ! ৬১ রানে জিতে টি২০ বিশ্বকাপের সুপার এইটে ভারত
advertisement
ফাইনাল জেতার পর ঈশানের সঙ্গে মাঠে কে এই ‘মিস্ট্রি গার্ল’? ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
ফাইনাল জেতার পর ঈশানের সঙ্গে মাঠে কে এই ‘মিস্ট্রি গার্ল’? ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
  • ফাইনাল জেতার পর ঈশানের সঙ্গে মাঠে কে এই ‘মিস্ট্রি গার্ল’?

  • ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

  • ঈশানের প্রেমিকার নাম কী?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement