advertisement

‘ও কি ভোটে দাঁড়াতে চাইছে...?’ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ বয়কট প্রসঙ্গে সৌরভকে পাল্টা মিয়াঁদাদের

Last Updated:
#করাচি: পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর এখন ভারত-পাকিস্তান দু’দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে ৷ এর প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেত্রেও ৷ সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিং, মহম্মদ আজহারউদ্দিনের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকারা আসন্ন বিশ্বকাপে কোহলিদের পাকিস্তান ম্যাচ বয়কটেরই পক্ষে ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় দাবি জানিয়েছিলেন, কাশ্মীরের সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে আর কোনওভাবেই ক্রিকেট খেলা সম্ভব নয় ৷ বিশ্বকাপেও উচিৎ ভারতের পাকিস্তান ম্যাচ বয়কট করা ৷ সৌরভের এই কথায় এখন ভালমতোই চটেছেন প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ ৷
৬১ বছরের মিয়াঁদাদ এই প্রসঙ্গে সৌরভকে একহাত নিয়ে বলেন, ‘‘সৌরভ গঙ্গোপাধ্যায় কি নির্বাচনে নামতে চাইছেন ? মনে হয় উনি মুখ্যমন্ত্রী হতে চাইছেন ? দেশের মানুষের নজরে আসার জন্য ওঁর এই ধরণের কথাবার্তা চমক ছাড়া আর কিছুই নয় ৷ আমার মনে হয় সৌরভ এখন প্রচারের আলোয় আসতে মরিয়া ৷ ’’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘ও কি ভোটে দাঁড়াতে চাইছে...?’ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ বয়কট প্রসঙ্গে সৌরভকে পাল্টা মিয়াঁদাদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement