advertisement

শততম ম্যাচে গোল করে উরুগুয়েকে প্রি কোয়ার্টারে তুললেন সুয়ারেজ

Last Updated:

উরুগুয়ে- ১ ( সুয়ারেজ-২৩’), সৌদি আরব- ০

উরুগুয়ে- ১  ( সুয়ারেজ-২৩’), সৌদি আরব- ০
#রস্তোভ: নিজের শততম ম্যাচে গোল করে দলকে জেতাতে সফল উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ৷ মাইলফলকের এই ম্যাচে গোল করে ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন উরুগুয়ের এই তারকা। আন্তর্জাতিক ফুটবলে সুয়ারেজের এটি ৫২তম গোল। সেইসঙ্গে উরুগুয়ের প্রথম ফুটবলার হিসেবে  তিনটি বিশ্বকাপে গোল করার নজির গড়লেন তিনি ৷
সুয়ারেজের গোলে ম্যাচ জিতলেও উরুগুয়ের খেলায় এদিন মন ভরেনি ফুটবলপ্রেমীদের ৷ বল দখলের লড়াইয়েও তাদের থেকে এগিয়ে ছিলেন সৌদি আরবের ফুটবলাররা ৷ যদিও গোলের বেশ কয়েকটি সহজ সুযোগ এদিন হাতছাড়া করে সৌদি আরব ৷ নাহলে ম্যাচের ফল অন্যরকম হলেও হতে পারত ৷ রাশিয়ার কাছে পাঁচ গোল খাওয়ার পর এদিন অবশ্য নিজেদের খেলায় অনেকটাই উন্নতি করেছেন সৌদির ফুটবলাররা ৷
advertisement
advertisement
ম্যাচের ২৩ মিনিটে কর্নার কিক থেকে উড়ে আসা বল গোলে ঢোকাতে ভুল করেননি সুয়ারেজ ৷ মিশরের পর এদিনের ম্যাচও জেতায় ৬ পয়েন্ট নিয়ে নক আউটে যাওয়া নিশ্চিত করল উরুগুয়ে ৷  রাশিয়ার পর ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে প্রি কোয়ার্টারে উঠলেন সুয়ারেজরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
শততম ম্যাচে গোল করে উরুগুয়েকে প্রি কোয়ার্টারে তুললেন সুয়ারেজ
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement