শিলংকে ৫ গোলে বধ করে, আই লিগের স্বপ্নে গনগনে হয়ে জ্বলছে মশাল
Last Updated:
#কলকাতা : কলকাতার লালহলুদ ফুটবল ফ্যানরা চমৎকার ভ্যালেন্টাইন্স ডে-র গিফট পেলেন ৷ সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে শিলং লাজংকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আই লিগ টেবলে ৩ নম্বরে ইস্টবেঙ্গল ৷
বৃহস্পতিবার যুবভারতীতে লালডানমাওয়াইয়ের পায়ের জাদুতে উড়ে গেল পাহাড়ি প্রতিপক্ষ ৷ একাই করে ফেললেন তিন গোল ৷ এদিনের তাঁর গোলগুলি প্রতিটাই বিশ্বমানের ৷ ৮ মিনিটেই গোল করে এগিয়ে যায় লাল-হলুদ ৷ ২৭ মিনিটে ফের গোল ৷ এবারও রালতে ৷ এক মিনিটের মধ্যেই ফের গোল এবার জোবি জাস্টিন ৷ ৪৫ মিনিটে এসকুয়েডার গোলে স্কোরলাইন ৪-০ হয়ে যায় ৷ প্রথমার্ধ শেষ হয়ে যায় এই স্কোরলাইনে ৷
advertisement
advertisement
দ্বিতীয়ার্ধেও প্রচুর সুযোগ তৈরি করেছিল লাল হলুদ ৷ তবে গোল একটিই হয় ৬১ মিনিটে ৷ এবারও রালতে ৷ তিনি হ্যাটট্রিক সেরে নেন ৷ এদিনের জয়ের ফলে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে তারা ৷ সামনে শুধু রিয়াল কাশ্মীর ও চেন্নাই সিটি ৷ দু‘জনেই অবশ্য একটা করে বেশি ম্যাচ খেলে ফেলেছে ৷ কাশ্মীর এগিয়ে ১ পয়েন্টে চেন্নাই তিন পয়েন্টে ৷
advertisement
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Feb 14, 2019 7:50 PM IST










