advertisement

বেলজিয়ামের বিরুদ্ধে লড়াই করছে মরক্কো, প্রথমার্ধের শেষে খেলার ফল গোলশূন্য

Last Updated:

বিশ্বকাপের গ্রুপ এফ-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বেলজিয়াম ও মরক্কো। প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারল না কোনও দল। মরক্কোর একটি গোল বাতিল হল অফসাইডে।

#আল থুমামা স্টেডিয়াম: কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার হলেও এখনও সেই ঝলকের দেখা মিলল না বেলজিয়ামের খেলায়। প্রথম ম্যাচে কানাডার বিরুদ্ধে ১-০ গোলে কষ্টার্জিত জয় পেয়েছিল রবের্তো মার্টিনেজের দল। দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে গোলের মুখ খুলতে ব্যর্থ হল কেভিন ডি ব্রাউন, ইডেন হ্যাজার্ড, বাতসুহায়রা। প্রথমার্ধের শেষে খেলার ফল গোলশূন্য।
এদিন ম্যাচের প্রথম থেকে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে প্রভাব বিস্তার করে খেলতে শুরু করে বেলজিয়াম। বল পজিশন নিজেদের দখলে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করে উইটসেল, থর্গান হ্যাজার্ড, কেভিন ডি ব্রাউনরা। অপরদিকে, রক্ষণ সামলে আক্রমণে যাওয়ার রণনীতি নেয় মরক্কো। ম্যাচের প্রথমার্ধে একাধিক গোলমুখী গড়ে তোলে বেলজিয়াম। কিন্তু কিছুতেই কাজের কাজটা হয়নি।
advertisement
advertisement
ম্যাচের প্রথমার্ধে ৭০ শতাংশ বল পজিশন দখলে রেখেছিল রবের্তো মার্টিনেজের ছেলেরা। অপরদিকে, সীমিত সুযোগেই প্রথমার্ধের শেষ মুহূর্তে জালে বল জড়িয়ে দিয়েছিল মরক্কো। কিন্তু ভাগ সাথ দেয়নি ওয়ালিদ রেগরাগুইয়ের দলের। কারণ সেই গোল অফ সাইডের কারণে বাতিল হয়ে যায়। ফলে প্রথমার্ধে বেলজিয়ামের প্রভাব বেশি থাকলেও শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি কোনও দল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বেলজিয়ামের বিরুদ্ধে লড়াই করছে মরক্কো, প্রথমার্ধের শেষে খেলার ফল গোলশূন্য
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement