advertisement

CWC19: বল স্টাম্পে লেগে সোজা ‘ছক্কা’ ! এমন অদ্ভূত ঘটনারই সাক্ষী থাকল কার্ডিফ

Last Updated:
#কার্ডিফ: বিশ্বকাপে দুরন্ত কামব্যাক ইংল্যান্ডের। জেসন রয়ের দাপুটে সেঞ্চুরিতে কার্ডিফে বাংলাদেশ বধ ১০৬ রানে। কাজে এল না সাকিবের দুরন্ত ১২১। টাইগারদের থামাল আর্চার-স্টোকসের বোলিং। শনিবার কার্ডিফে ব্যাটে-বলে সবেতেই বাংলাদেশকে টেক্কা দিল এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট আয়োজক ইংল্যান্ড ৷ জেসন রয়ের ১৫৩ রানের সৌজন্যে এদিন প্রথমে ব্যাট করে ৩৮৬ রান তোলার পর বাংলাদেশকে ২৮০ রানের মধ্যে আটকে রাখতে সফল ইংল্যান্ড বোলাররা ৷
এদিনের ম্যাচে ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন জোফ্রা আর্চার এবং বেন স্টোকস ৷ তবে এদিন এক অদ্ভূত ঘটনার সাক্ষী থাকলেন কার্ডিফের দর্শকরা ৷ নিজের দ্বিতীয় ওভারেই সৌম্য সরকারের স্টাম্প ছিটকে দেন জোফ্রা আর্চার ৷ কিন্তু দেখা যায় বল স্টাম্পে লেগে সোজা বাউন্ডারির ওপারে গিয়ে পড়ে ৷ আর্চারের আগুনে পেসের সামনে এদিন ভালমতোই অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের ৷ তাঁর বলের গতি কতটা, তা এই স্টাম্পে লেগে ‘ছক্কা’-র ঘটনাতেই আন্দাজ করা যায় ৷  দেখে নিন সেই ভিডিও ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
CWC19: বল স্টাম্পে লেগে সোজা ‘ছক্কা’ ! এমন অদ্ভূত ঘটনারই সাক্ষী থাকল কার্ডিফ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement